ফিরছে 'হলুদ পাখি'-র নস্টালজিয়া! ফের একসঙ্গে গান গাইতে চলেছেন পটা-সিধু
বার আবারও বাংলার সঙ্গীতপ্রিয় মানুষের জন্য আসছে সুখবর।
'ক্যাকটাস' ব্যান্ডের ভাঙন হয়েছে আজ প্রায় অনেক বছর হয়ে গেল। ক্যাকটাস ছেড়ে পটা বেড়িয়ে আসার খবর ছড়াতেই বহু ক্যাকটাস ভক্তই মন মরা হয়ে যান। একটা সময় শোনা গিয়েছিল সিধুর সঙ্গে প্রায় মুখ দেখাদেখি বন্ধ হয় পটার। কিন্তু এবার আবারও বাংলার সঙ্গীতপ্রিয় মানুষের জন্য আসছে সুখবর।

মান অভিমানের পালা পেরিয়ে আবারও একসঙ্গে গান গাইতে চলেছেন সিধু ও পটা। না তবে ক্যাকটস ব্যান্ডের জন্য নয়, বরং এক বাংলা ছবির জন্য। সৌজন্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। দুই বন্ধুর মধ্য়ে বিভেদ ভোলবারা কঠিন কাজটি করে ফেলেছেন সৃজিত। সৃজিতের পরিচালিত ছবি 'উমা'-তে গান গাইতে চলেছেন এই দুই তারকা সঙ্গীত শিল্পী।
'উমা' ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়। আর তাঁর সুরই গলা মেলাবেন এই দুই শিল্পী। ঘটনাচক্রে গানটির সিগনেচার লাইনও 'এসো বন্ধু '। এদিকে, দুই সঙ্গীতশিল্পীই একে অপরের সঙ্গে বিভেদ ভুলতে রাজি হয়েছেন কেবলমাত্র গানের প্রতি ভালোবাসার তাগিদে। আর সিধু-পটার য়ুগলবন্দী মানেই ফিরে যাওয়া 'হলুদ পাখি'-র নস্টালজিয়ায়। বাঙালির একটা গোটা প্রজন্মকে যে গান আজও আকর্ষণ করে রেখেছে নিজের মতো করে।












Click it and Unblock the Notifications