করোনা নিয়ে উদ্বেগ, সচেতন করবে স্বল্পদৈর্ঘ্যের ছবি 'হ্যাঁচ্চো', ছবি মুক্তি কবে জেনে নিন

করোনা নিয়ে উদ্বেগ, সচেতন করবে স্বল্পদৈর্ঘ্য়ের ছবি 'হ্যাঁচ্চো', ছবি মুক্তি কবে জেনে নিন

করোনায় ঘরবন্দি বিশ্ব। ঘরে বসে টিভি-ইন্টারনেটেই এখন দুনিয়া দর্শন। ঘরের বাইরে যাওয়ার কোনও উপায় নেই। বাইরে মারণ ভাইরাসের আতঙ্ক। ভিতরে ঘন্টার পর ঘন্টা কাটাবেন কী করে বুঝে উঠতে পারছেন না! হাতে অফুরন্ত সময়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাই চলছে উঁকি ঝুঁকি।

করোনা নিয়ে উদ্বেগ, সচেতন করবে স্বল্পদৈর্ঘ্য়ের ছবি হ্যাঁচ্চো, ছবি মুক্তি কবে জেনে নিন

কী করে, কীভাবে সময় কাটাবেন, সেই নিয়েই অনেক অনেক সময় কাটিয়ে ফেলছেন! করোনায় বিনোদন জগতে তালা ঝুলছে। ফলে বলিউড টু টলিউড, সর্বত্রই এখন প্রতিটি প্রোজেক্ট বন্ধ হয়ে পরে রয়েছে। এই অবস্থায় সিনে জগতের বেশ কিছু পরিচালক সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেই বেশ কিছু প্রশংসনীয় কাজ করে চলেছেন। দর্শকই ঈশ্বর! তাঁদের বিনোদন দিতেই লাইট-ক্যামেরা-এডিট টেবিলে ঘন্টা পর ঘন্টা কাটানো! লকডাউনের মাঝেই পরিচিত এই দর্শনে বিশ্বাস রেখেই পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় নিয়ে আসতে চলেছেন নতুন শর্ট ফিল্ম 'হ্যাঁচ্চো'।

করোনার মাঝে হাঁসি-কাশি থেকে আপনি সাত হাত দূরে থাকলেও এই হ্যাঁচ্চোতে অবশ্য করোনা সংক্রমণের কোনও ভয় নেই।

কলকাতায় সহকারী পরিচালক হিসেবে কিছুদিন কাজ করছেন ইন্দ্রনীল। ইতিমধ্যে দুটি টেলিফিল্ম ও চারটি স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়েছে ফেলেছেন। যা নেটিজেনদের থেকে বেশ প্রশংসা পেয়েছে। ইতিমধ্যে কয়েকটি স্বল্প দৈর্ঘ্যের ছবি পুরস্কৃতও হয়েছে।

মাস কয়েক আগে ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত হরর মিনিসিরিজ '‌ফোর শেডস অফ লিপ'‌ এখন স্বল্পদৈর্ঘ্যের ছবিগুলির মধ্য়ে লেটেস্ট ট্রেন্ডিং। এছাড়া ইভেল ক্রিসমাস, মুড়িঘন্ট, দ্যা ডুম ডেস্টিনেশন, লক্ষ্মী সিরিজগুলিও দারুণ সমাদৃত।

এবার বিশ্বজুড়ে করোনার করাল গ্রাসে সবাই যখন আতঙ্কিত ,তখন করোনা সচেতনতায় লকডাউনে ইন্দ্রনীল তাঁর নতুন শর্ট ফিল্ম 'হ্যাঁচ্চো' নিয়ে হাজির হচ্ছেন। ইতিমধ্যেই পোস্টার ও টিজার রিলিজ করেছে গিয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ৩০ এপ্রিল স্বল্প দৈর্ঘ্যের এ ছবি মুক্তি পেতে চলেছে।

কলকাতার লকডাউনে ঘরবন্দি পরিবারের এক সদস্য বাড়ি থেকে বেরোনোর সময়ে এক হাঁচিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এ ছবির গল্প। ছবির শেষের দিকেও থাকছে অন্যরকম টুইস্ট। এ ছবি সমাজ সচেতনতার কথাও বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+