বাংলা সিরিয়ালের শ্যুটিং শুরু টালিগঞ্জে, কী বলছেন কলাকুশলী থেকে দর্শকরা

অবশেষে চালু হল টালিগঞ্জের স্টুডিও পাড়ার শ্যুটিং। টানা ছয় দিন ধরে মেগা সিরিয়াল ঘিরে জট থাকার ফলে বন্ধ ছিল শ্যুটিং। আর সেজন্য বিভিন্ন চ্যানেলে চলছিল সিরিয়ালের রিপিট টেলিকাস্ট।

অবশেষে চালু হল টালিগঞ্জের স্টুডিও পাড়ার শ্যুটিং। টানা ছয় দিন ধরে মেগা সিরিয়াল ঘিরে জট থাকার ফলে বন্ধ ছিল শ্যুটিং। আর সেজন্য বিভিন্ন চ্যানেলে চলছিল সিরিয়ালের রিপিট টেলিকাস্ট। যার জেরে যতটা অস্বস্তিতে পড়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ, ততটাই বিরক্ত হয়ে পড়েন সিরিয়ালের দর্শকরাও। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে শেষমেশ যাবতীয় জট কাটিয়ে শুক্রবার সকাল থকেই চেনা ছন্দে টালিগঞ্জ।

বাংলা সিরিয়ালের শ্যুটিং শুরু টালিগঞ্জে, কী বলছেন কলাকুশলী থেকে দর্শকরা

শ্যুটিং শুরু হওয়াতে রীতিমত খুশি কলাকুশলীরা। বাংলা সিরিয়াল 'শুভদৃষ্টি' -র অভিনেতা গৌরব রায় চৌধুরী বলছেন ,'আমি খুবই খুশি, কাজে ফিরতে পেরে। এবার দর্শকরা ফের একবার ফ্রেশ এপিসোড দেখতে পাবেন'। এদিকে, শ্যুটিং শুরু হওয়াতে শুধুমাত্র সিরিয়ালের কলাকুশলী থকে টেকনিশিয়ান বা মেক আর্টিস্টরাই খুশি নন, খুশি দর্শকরাও। হুগলির বাসিন্দা তথা বাংলা সিরিয়ালের গুণমুগ্ধ দর্শক জবা মিত্রের দাবি ,'ফের একবার সিরিয়ালের নতুন এপিসোড দেখতে পাওয়া যাবে। বেশ ভালো লাগছে। এই নিয়ে যাবতীয় সমস্যার মীমাংসা হওয়ায় আমি সত্যিই খুশি।' সিরিয়ালের দর্শক হিসাবে সোদপুরের বাণী ঘোষ বলছেন, 'খুব খুশি, সন্ধ্যের পর থেকে এতদিন সময় কাটাতে খুব সমস্যা হচ্ছিল .. এই চারপাঁচ দিন সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখতে হয়েছে.. যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে খুশি আমি। আশা করছি শনিবার থেকে নতুন এপিসোড দেখতে পাব।'

উল্লেখ্য, বাংলা মেগা সিরিয়ালের কলাকুশলীদের পারিশ্রমিক থেকে শুরু করে কাজের ঘণ্টা নিয়ে একাধিক দাবি দাওয়া ছিল। তার জেরে স্তব্ধ হয়ে যায় টালিগঞ্জের বিভিন্ন সিরিয়ালের শ্যুটিং। জট কাটাতে আর্টিস্ট ফোরামের সঙ্গে বৈঠকে বসে প্রযোজনা সংস্থাগুলির তরফের সংগঠন। তবে তাতেও সমাধান সূত্র না মেলায়, এই ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সমস্য়া কাটিয়ে ফের এদিন থেকে শুরু হয়েছে শ্যুটিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+