কেমন হল 'রাসমণি' দিতিপ্রিয়ার মাধ্যমিক! আগামীর পরিকল্পনা নিয়ে মুখ খুলেন অভিনেত্রী

এবার রিলে নয় , রিয়েল লাইফ পরীক্ষা ছিল দিতিপ্রিয়ার। তাও এবার মাধ্যমিকের মতো বড় পরীক্ষা! দিতিপ্রিয়া জানাচ্ছেন পরীক্ষা ভালো হয়েছে।

রানি রাসমণির ভূমিকায় তিনি টিভি সিরিয়ালের নিত্যদিনই কোনও না কোনও বড় পরীক্ষা পার করেন। আর প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে বাঙালি দর্শককে উজ্জীবিত করেন মূল্যবোধে। তিনি দিতিপ্রিয়া রায়। বাঙালির ড্রইং রুমে এখন যিনি পরিচিত 'রানি রাসমনি' হিসাবে।

কেমন হল রাসমণি দিতিপ্রিয়ার মাধ্যমিক! আগামীর পরিকল্পনা নিয়ে মুখ খুলেন অভিনেত্রী

এবার রিলে নয় , রিয়েল লাইফ পরীক্ষা ছিল দিতিপ্রিয়ার। তাও এবার মাধ্যমিকের মতো বড় পরীক্ষা! দিতিপ্রিয়া জানাচ্ছেন পরীক্ষা ভালো হয়েছে। শেষ পরীক্ষা জীবনবিজ্ঞান, হলেও এখনও ছুটির আমেজ নেই, কারণ শ্যুটিং ফ্লোর তাঁর অপেক্ষায় রয়েছে। এক জনপ্রিয় বাংলা দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানিয়েছেন, উচ্চমাধ্যমিকে তিনি আর্টস নিয়েই পড়তে চান। কারণ সেই বিষয়গুলি তাঁর ভালো লাগে।

রাসমণি সিরিয়ালটিতে অভিনয় করতে গিয়ে রাসমণি চরিত্রকেই ভালোবেসে ফেলেছেন দিতিপ্রিয়া। আর সেজন্য তিনি রাসমণিকে নিয়ে অনেককটি বইও পড়ছেন বলে জানিয়েছেন। আর তাঁকে চরিত্রের সঙ্গে মানানসই হওয়ার জন্য 'মোটা 'হতেও অনেকে পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন দিতিপ্রিয়া। তবে মজা করেই দিতিপ্রিয়া জানাচ্ছেন,তাঁর পক্ষে মোটা হওয়া অসম্ভব । এজন্য কিছুটা বাইরের খাবার খাওয়াকেই তিনি দায়ী করেছেন মজার ছলে।

আগামী দিনে তিনি খুব ভলো সিরিয়াল পেলেই তবে কাজ করতে চান বলে জানিয়েছেন 'রাসমণি' দিতিপ্রিয়া। তবে তাঁর লক্ষ্য ফিল্ম। ফিল্মে কাজকরার দিকেই তিনি বেশি আগ্রহী , এমনই দাবি বাঙালি দর্শকের ঘরের মেয়ে 'রাসমণি' দিতিপ্রিয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+