রাসমণির পরিবারে চরম বিপদ! সিরিয়ালের গল্প এবার কোনদিকে এগোচ্ছে
'নক্সিকাঁথা' থেকে 'করুণাময়ী রানি রাসমণি' , একাধিক সিরিয়ালের গল্পে ক্রমেই জমজমাট হচ্ছে জি বাংলায়।
'নক্সিকাঁথা' থেকে 'করুণাময়ী রানি রাসমণি' , একাধিক সিরিয়ালের গল্পে ক্রমেই জমজমাট হচ্ছে জি বাংলায়। বিভিন্ন সিরিয়ালের চিত্রনাট্য নতুন দিকে যতই মোড় নিচ্ছে ততই টিআরপি আরো বাড়ছে। এই সপ্তাহে কোন সিরিয়ালের গল্প কোনদিকে এগিয়ে যাচ্ছে , তা দেখে নেওয়া যাক।

নেতাজি
নেতাজির সঙ্গে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের সাক্ষাৎ হয় কটকে। সেখানে ছোট্ট সুভাষকে 'ধন ধান্যে পুষ্পেভরা' গানের কলি শোনান কবি। নেতাজির জন্মজয়ন্তী স্পেশ্যাল উইক-এ থাকছে বিশেষ চমক।

করুণাময়ী রানি রাসমণি
করুণাময়ী রানি রাসমণি সিরিয়ালে এই সপ্তাহে দেখা যাবে রানির এক অদম্য সাহসী অবতার। পর্তুগিজ অপহরণকারীদের হাত থেকে মথুরকে রক্ষা করতে এক নতুন ফন্দি এঁটেছেন রানিমা। কিন্তু সেই ফন্দি কী সফল হবে? জানতে হলে দেখতে হবে এই সপ্তাহের 'করুণাময়ী রানি রাসমণি'।

কৃষ্ণকলি
পাহাড়ে বেড়াতো গিয়েছে গোটা চৌধুরি পরিবার। এবার নিখিলকে নিজের দিকে টেনে আনতে চাইছেন তিতির। অন্যদিকে নিখিলের মনে কিন্তু শুধুই শ্যামার প্রতি ভালোবাসা আছে। তবে তাতে শ্যামার ক্ষতি নাকি লাভ হবে , তা জানতে দেখুন 'কৃষ্ণকলি'।

নক্সিকাঁথা
যশোজিৎকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার তালে রয়েছে গ্রামবাসী। তবে তাঁদের হাত থেকে যশোজিৎকে কি বাঁচাতে পারবেন শবনম? উত্তর জানতে আজ রাত অবশ্যই দেখুন 'নক্সিকাঁথা'।

জয় বাবা লোকনাথ
কালীঘাটের পথে বেনী সহ ভগবান গঙ্গোপাধ্যায়রা। এঅমন সময় এক মৃতপ্রায় ব্যক্তি সাহায্য চান লোকনাথের কাছে।তাঁকে কি বাঁচাতে পারবেন লোকনাথ?












Click it and Unblock the Notifications