'রানি রাসমণি' সিরিয়ালের দিতিপ্রিয়ার সঙ্গে 'রাজচন্দ্র' নূরের সম্পর্ক কেমন! যা জানা গেল
প্রশ্ন ওঠে , 'রানি রাসমণি'-র রাজচন্দ্রের ভূমিকায় থাকা আব্দুন নূরের সঙ্গে সহ অভিনেতা হিসাবে সম্পর্ক কেমন দিতিপ্রিয়ার?
সন্ধ্যে হতেই ঠিক সাড়ে ছ"টা বাজতেই বেশিরভাগ বাঙালি ড্রইং রুমেই চালু হয়ে যায় 'রানি রাসমণি' সিরিয়ালটি। অপলক দৃষ্টিতে বাঙালি গৃহস্থের বহু মহিলাই মুগ্ধ হয়ে দেখেন 'রানি রাসমণির' নানা ঘটনা। রাসমণিকে ঘিরে বিভিন্ন অলৌকি ঘটনার মোহে বিহ্বল হয়ে পড়ে বহু বাঙালি হৃদয়। সিরিয়ালের নাম চরিত্রের অভিনেত্রী দিতিপ্রিয়ার অভিনয় কুড়িয়ে নেয় সাধুবাদ। সিরিয়ালে দিতিপ্রিয়ার সঙ্গে রানি রাসমণির স্বামী হিসাবে অভিনয় করছেন আব্দুন নূর। দুই সহ অভিনেতা অভিনেত্রীর মধ্যে কেমন সম্পর্ক? উঠে এল কিছু তথ্য।

সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন দিতিপ্রিয়া। ১৬ বছর এখনও পেরোননি। এরই মধ্যে বাংলা সিরিয়ালের জগতে তিনি অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। শ্যুটিং এর মাঝেই পড়াশুনো করে পরীক্ষা দিয়েছেন মাধ্য়মিক। অপেক্ষায় রয়েছেন ফলাফলের। তবে পরীক্ষা শেষ হলেও রেহাই নেই শ্য়ুটিং এর হাত থেকে। 'রানি রাসমণি' ধারাবাহিকটি নিয়ে তিনি ভীষণভাবে ব্যস্ত। দিতিপ্রিয়া জানিয়েছেন, যে ধারাবাহিকের কাজ মাত্র পাঁচ ছয় মাসে শেষ হবে ভেবেছিলেন, তা এখন ৯ মাস পর্যন্ত চলছে। এরমধ্যেই বোর্ডের পরীক্ষা দিয়েছেন। সিরিয়ালের সঙ্গে সঙ্গে বড় উঠছেন এই বালিকা অভিনেত্রী।
সিরিয়ালের কলাকুশলীদের সঙ্গেও বেশ মিশে গিয়েছেন দিতিপ্রিয়া। প্রশ্ন ওঠে , 'রানি রাসমণি'-র রাজচন্দ্রের ভূমিকায় থাকা আব্দুন নূরের সঙ্গে সহ অভিনেতা হিসাবে সম্পর্ক কেমন দিতিপ্রিয়ার? উত্তরে এক বাংলা দৈনিককে 'রাসমণি' দিতিপ্রিয়া জানান, ইউনিটের সকলের সঙ্গে তাঁর সম্পর্ক যতটা ভালো, ততটা নূরের সঙ্গে ততটা ভালো নয় সম্পর্ক। দিতিপ্রিয়ার দাবি , পর্দার বাইরে 'নূর-দা'-র সঙ্গে তাঁর খুব একটা পটে না একেবারেই! দিতিপ্রিয়ার ভাষায় , রাসমণি আর রাজচন্দ্রের যতটা মিল, দিতিপ্রিয়া ও 'নূর-দা' ততটাই আলাদা।












Click it and Unblock the Notifications