অ্যাসিড হামলার ঘটনা তুলে ধরছে এই নতুন বাংলা ধারাবহিক
অ্যাসিড হামলার ঘটনা তুলে ধরছে এই নতুন বাংলা ধারাবহিক, কে থাকছেন মুখ্য চরিত্রে
বাংলা সিরিয়াল 'আলোয় ভুবন ভরা' আসতে চলেছে আর কয়েকদিনের মধ্য়েই। আর চার পাঁচটা বাংলা সিরিয়ালের থেকে এই সিরিয়াল খানিকটা আলাদা। বাকি বাংলা সিরিয়ালে যেখানে পারিবারিক অশান্তিকে বেশি তুলে ধরা হয়, তাহলে বলা বাহুল্য এই সিরিয়াল তুলে ধরবে এক সামাজিক সমস্যাকে। জানা গিয়েছে, এই সিরিয়ালটি তৈরি হচ্ছে একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে।

সামাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ওপর অ্যাসিড হামলা নিয়ে একটি গভীর বার্তা দিতে চলেছে এই সিরিয়ালটি। সিরিয়ালটির মুখ্য চরিত্রে অভিনয় করেন রোশনি ভট্টাচার্য। আপাতত সিরিয়ালটি নিয়ে মুখে কুলুপ এঁটেছে চ্যানেল কর্তৃপক্ষ। সিরিয়ালে দেখানো হবে একটি মেয়ের পথ চলার গল্প। যে মেয়েটি এককালে অ্যাসিড হামলার শিকার হয়েছে। সেই মেয়েকে কীভাবে সমাজে হেনস্থার শিকার হতে হয়, আর সমাজ তাঁর প্রতি কী ব্যবহার করে থাকে, তাই নিয়েই ধারাবাহিকের গল্প।
উল্লেখ্য, বেশ কিছু বছর আগে, 'সখী' নামে একটি সিরিয়াল এসেছিল বাংলা টেলিভিশনে। যেখানে মহিলাদের প্রতি অত্যাচার ও তার জবাবে সরব হওয়া দুই মহিলার কথা বলা হয়। সিরিয়ালে অভিনয় করেন মানালি দে ও দেবলীনা দত্ত। একজন মহিলা কীভাবে আরেকজন মহিলার পাশে দাঁড়ালে সমাজে বিভিন্ন সমস্যার সমাধান হয়, তথা মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে সরব হওয়া যায় তা নিয়েই সরব হয় সেই সিরিয়াল। তারপর আবারও অ্যসিড হামলার মতো একটি বিষয় নিয়ে সিরিয়াল আসতে চলেছে , ফলে উৎসাহিত দর্শকরাও।












Click it and Unblock the Notifications