বাংলা সিরিয়ালে ফের সংকট! পারিশ্রমিক জটিলতা ঘিরে নয়া খবর
বাংলা সিরিয়ালের জট শেষবার কাটাতে ময়দানে নামতে হয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পৌরহিত্যে নবান্নের সেই বৈঠকে বরফ গলেছিল কলাকুশলী , টেকনিশিয়ান ও প্রযোজকদের মধ্যে।
বাংলা সিরিয়ালের জট শেষবার কাটাতে ময়দানে নামতে হয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পৌরহিত্যে নবান্নের সেই বৈঠকে বরফ গলেছিল কলাকুশলী , টেকনিশিয়ান ও প্রযোজকদের মধ্যে। কিন্তু যে ঘটনা নিয়ো এই জটিলতার সূত্রপাত হয়, সেই সমস্যা একই তিমিরে রয়ে গিয়েছে।

এবার শোনা যাচ্ছে, স্টার জলসার সিরিয়াল 'ভূমিকন্যা' র কলাকুশলীরা সঠিক সময়ে পারিশ্রমিক পাননি। প্রযোজকদের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ধীরে ধীরে সরব হয়েছেন তাঁরা। অধিকাংশ শিল্পীই যাঁরা এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত তাঁরা এমন দাবি করেছেন। এই অভিযোগ দায়ের করা হয়েছে আর্টিস্ট ফোরামেও। ফলে মনে করা হচ্ছে ফের একবার বাংলা সিরিয়ালের আকাশে সংকটের মেঘ ঘনিয়ে আসছে।
প্রাথমিকভাবে ঠিক করা হয় 'ভূমিকন্যা' ধারাবাহিকটি মোট ২০৯ পর্বের হবে। তবে ক্রমেই টিআরপির দৌড়ে তা দুর্বল হতে থাকে। অনেকটাই পিছিয়ে পড়ে। এরপর ১৫৯ টি পর্ব পর্যন্ত টেলিকাস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এরপর থেকেই আর বেশি এগোতে পারেনি সিরিয়াল। শেষমেশ ১৪১ পর্বের তা বন্ধ হয়ে যায়। গত জানুয়ারিতে সিরিয়াল বন্ধ হলেও, অমেক কলাকুশলীই পাননি প্রাপ্য পারিশ্রমিক।












Click it and Unblock the Notifications