বাংলার সারেগামাপা-র মঞ্চে করোনার থাবা! আক্রান্ত মনোময় থেকে শ্রীকান্ত ,মিকা, আকৃতি

জনপ্রিয় টেলিভিশন শো সারেগামাপায়ের মঞ্চে এবার করোনার থাবা। জানা গিয়েছে, এই সারেগামাপায়ের ৪ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। বিচারক শ্রীকান্ত ও মনোময় ভট্টাচার্য আগে থেকেই করোনা পজিটিভ ছিলেন। এরপর মিকা ও আকৃতি করোনা পজিটিভ হয়েছেন।

বাংলার সারেগামাপায়ের মঞ্চে করোনার থাবা! আক্রান্ত মনোময় থেকে শ্রীকান্ত ,মিকা, আকৃতি

এদিকে, শোয়ের চারজন বিচারকের করোনা পজিটিভিরে রিপোর্ট আসায় রীতিমতো আতঙ্ক উদ্বেগে রাখে অনেককে। তবে স্বস্তির খবর এটাই যে , আবির, রাঘব ও ইমন চক্রবর্তীর রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে বুধবারই আকৃতি ও মিকার রিপোর্ট পজিটিভ আসায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পুজোর মাঝে এমন এক জনপ্রিয় অনুষ্ঠানে করোনার থাবা পড়ায় তা মনোরঞ্জনের জগতকে চিন্তায় ফেলেছে। পাশপাাশি জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের করোনা আক্রান্তের খবর আসতেই মন মেজাজ ভালো নেই ভক্তদের।

এদিকে, সঙ্গীত জগতের একাধিক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবরের পাশাপাশি করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়েও চিন্তিত গোটা বাংলা। অন্যদিকে পুজোর আবহে ক্রমাগত বাংলায় বাড়ছে করোনার সংক্রমণ। এমন পরিস্থিতিতে বাংলার দুর্গাপুজো কার্যত ম্লান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+