'কৃষ্ণকলি' থেকে ' জয় বাবা লোকনাথ', সিরিয়ালগুলির গল্প এবার মোড় নিচ্ছে কোন দিকে
প্রতি সপ্তাহেই কিছু না কিছু নতুনত্ব লুকিয়ে থাকে বাংলা সিরিয়ালের গল্পের ঝুলিতে। একাধিক সিরিয়ালে এক এক রকমের ঘটনা মোড় ঘুরিয়ে দেয় গল্পের চিত্রনাট্যের।
প্রতি সপ্তাহেই কিছু না কিছু নতুনত্ব লুকিয়ে থাকে বাংলা সিরিয়ালের গল্পের ঝুলিতে। একাধিক সিরিয়ালে এক এক রকমের ঘটনা মোড় ঘুরিয়ে দেয় গল্পের চিত্রনাট্যের। এই সপ্তাহে জি বাংলার বিখ্যাত সিরিয়াল 'জয় বাবা লোকনাথ'-এর বিশেষ 'উপনয়ন সপ্তাহ' ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহের পারদ চড়ছে। দেখে নেওয়া যাক সিরিয়ালগুলিতে এবার কোন কোন ঘটনা নিয়ে গল্পের মোড় ঘুরতে চলেছে।

করুণাময়ী রানি রাসমণি
জগদম্বা ও মথুরামোহনের সম্পর্কের মধ্যে টানাপোড়েন এখনও অব্যাহত। এরকইমধ্যে অসুস্থ হয়ে পড়েন জগদম্বা। এদিকে বিশ্বময়ীর মেয়ের বিয়েতে যোগ দেওয়া নিয়ে রানি রাজচন্দ্র বিস্তর সমস্যায় পড়েছেন। সবমিলিয়ে এবার কোন পরিস্থিতির দিকে এগোতে চলেছে গোটা বিষয়টি ,তা জানতে এবার চোখ রাখতে হবে 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকে।

জয়ী
জয়ী ও লিজা যে সহোদর বোন তা তাঁরা নিজেরাই জানেননা। এদিকে, লিজাকে নিজের মতো ব্যবহার করে চলেছে বিবি। এবার কি তাহলে কোনও বিপদজনক ফাঁদে পা দিয়ে ফেলবেন জয়ী?

কৃষ্ণকলি
তিতিরকে পেয়ে খুশি শ্যামা। এদিকে তিতির নিখিলের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছেন। এদিকে, শ্যামার অনিচ্ছা সত্ত্বেও রুক্মিনী তাঁকে গান গাইতে বাধ্য করেন। কিন্তু তারপর কী ঘটে যায়? জানতে হলে চোখ রাখুন জি বাংলায়।

জয় বাবা লোকনাথ
গোটা সপ্তাহেই বাবা লোকনাথের উপনয়ন ঘিরে একাধিক ঘটনা দেখানো হবে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়ালে। বাবা লোকনাথের জীবনের বিভিন্ন অলৌকিক ঘটনা ঘিরে এই সপ্তাহের জমজামাট ' জয় বাবা লোকনাথ' এর পর্বগুলি মিস করবেন না।

নক্সিকাঁথা
যশোজিৎ ও শবনম এখন এক ছাদের তলায়। এদিকে, রোহিনী যশোজিতের সঙ্গে হানিমুনের প্ল্যান করে ফেলেছেন । কিন্তু রোহিনীর ডাকে সেভাবে সাড়া দিতে রাজি নন যশোজিৎ। তাহলে কি যশোজিতের মনে কি এখন অন্য কেউ রাজ করছেন?

রানু পেল লটারি
রানু কি এবার শাস্তি দিতে পারবে তাঁর মনিব কে? লটারি জোতার পর ৫ কোটি টাকা পেয়েই এবার রানুর জীবন কোন দিকে এগিয়ে যাবে দেখতে চোখ রাখুন 'রানু পেল লটারি'।












Click it and Unblock the Notifications