সিরিয়ালের পর সিনেমা সহ বাকি অনুষ্ঠানের শ্যুটিংও বিপাকে! ক্রমেই বাড়ছে টালিগঞ্জের জট

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন প্রোডিউসারস আর আর্টিস্ট ফোরামের বৈঠকে কোনও মধ্যস্ততার পত এখনও মেলেনি।

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন প্রোডিউসারস আর আর্টিস্ট ফোরামের বৈঠকে কোনও মধ্যস্ততার পত এখনও মেলেনি। বাংলা টেলিভিশনের মেগাসিরিয়াল নিয়ে যখন জট চূড়ান্ত পর্যায়ে তখন দর্শকদের জন্য উঠে আসছে আরও একটি খারাপ খবর। সম্ভবত বন্ধ থাকতে চলেছে টেলিভিশন নন ফিকশন শো-গুলিও। অন্যদিকে , প্রযোজক ও টেকনিশিয়ানদের বৈঠকে কোনও সমাধান সূত্র না মেলায় বিপাকে পড়তে চলেছে সিনেমার শ্যুটিংও।

সিরিয়ালের পর সিনেমা সহ বাকি অনুষ্ঠানের শ্যুটিংও বিপাকে! ক্রমেই বাড়ছে টালিগঞ্জের জট

মঙ্গলবার ইমপার বৈঠকে চূড়ান্ত উত্তেজনা তৈরি হয়। প্রযোজকদের দাবি, টেকনিশিয়ানদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে প্রায় এক বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে , কিন্তু তা নিয়ে খাতায় কলমে এখনও মৌ স্বাক্ষর হয়নি। প্রযোজকরা জানান, ৩১ আগাস্টের মধ্যে মৌস্বাক্ষরিতনা হলে, পুরনো হারেই টেকনিশিয়ানদের পারিশ্রমিক দেওয়া হবে। এদিকে, প্রযোজক ও টেকনিশিয়ানদের মধ্যে সমস্যা না কাটলে খুব শিগগিরিই থমকে যেতে পারে বাংলা সিনেমার শ্যুটিং। এমন আশঙ্কা অনেকের। তবে বৃহস্পতিবার এই ইস্যুতে আরও একটি বৈঠক হওয়র কথা রয়েছে।

এদিকে,টেলি সিরিয়াল শিল্পীদের তরফে আর্টিস্ট ফোরামের দাবি দাওয়ার জেরে গত ৪ দিন ধরে শ্যুটিং বন্ধ টালিগঞ্জে। শ্য়ুটিং বন্ধের জেরে অনেকেই কাজ পাচ্ছেন না, প্রতিদিনের হিসাবে পারিশ্রমিকেও পড়ছে কোপ। টেলি সিরিয়াল কলাকুশলীদের এমন পরিস্থিতি দেখে, অনেক তারকাই নন ফিকশন শো -এর শ্যুটিং-য়েও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে , সিরিয়াল বাদে টেলিভিশনের বিভিন্ন নন ফিকশন অনুষ্ঠানের সঙ্গে জড়িক তারকারা শ্যুটিং করবেন না বলে সিদ্ধান্ত নিচ্ছেন। এমনটা চলতে থাকলে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, আপরাজিতা আঢ্য যে সমস্ত টেলিভিশন শো-তে অভিনয় করেন, সেগুলির শ্যুটিং বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+