এনা-যশ অভিনীত নতুন ছবি ‘চিনে বাদাম’-এর প্রথম ছবির পোস্টার প্রকাশ্যে এল
এনা-যশ অভিনীত নতুন ছবি ‘চিনে বাদাম’-এর প্রথম ছবির পোস্টার প্রকাশ্যে এল
এবার টলিউডে মুক্তি পেতে চলেছে নতুন জুটির নতুন ছবি 'চিনেবাদাম’। আসন্ন এই 'চিনে বাদাম’ ছবিতে টলিউড অভিনেতা যশ সেনগুপ্তকে দেখা যাবে। অভিনয় করবেন এনা সাহাও। নতুন ছবির প্রথম পোস্টার এবার মুক্তি পেল। নতুন এই জুটির ছবি কেমন লাগবে, কেমন হবে সিনেমাটি তাঁর দিকেই তাকিয়ে অনুগামীরা।
নতুন ছবির এই পোস্টার সোশ্যাল মিডিয়ায় দিয়েছে অভিনেত্রী এনা সাহার প্রযোজনা সংস্থা জেরেক এন্টারটেনমেন্টের থেকে ছবিটি প্রকাশ্যে এসেছে। ছবিটি মুক্তি পাবে ২৭ মে।
পোস্টারটি প্রকাশ্যে আনার পর দেখা গেল পোস্টারটি কিন্তু খুব সাদামাটা। চিনে বাদাম লেখার সঙ্গে একটি বাদামেরও ছবি দেওয়া হয়েছে। আর লেখা অভিনেতা ও অভিনেত্রীর নাম। নতুন জুটিকে বেশ সুন্দর মানাবে বলে আশা করছে অনুগামীরা।

অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা বলেন, আমি আর পাঁচটা মেয়ের মতন নই, এই ছবিতে আমার চরিত্ররা কিন্তু খুব সাদামাটা। আমি এখন এসওএস কলকাতাতেও ওর সঙ্গে কাজ করছি। কিন্তু আমরা কোনও ছবিতে এক সঙ্গে জুটি বাঁধিনি। এই প্রথমবার বাঁধলাম। ছবিতে নায়িকার নাম হয়েছে তৃষা। ছবিতে নায়কের নাম ঋষভ সেনগুপ্ত। কবে মুক্তি পাবে আসন্ন ছবিটি, তাঁর তারিখ, দীনক্ষণ এখনও কিছু জানা যায়নি।
অভিনেতা যশ বলেন, আমি অনেক ছবি করেছি, সেই সঙ্গে করেছি কমার্শিয়াল ছবি করেছি। কিন্তু নতুন সিনেমা 'চিনে বাদামে’র গল্প কিন্তু একদম অন্য ধারার সিনেমা। এই ছবিটি পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। তিনি জানান, আমি এই ছবিটি নিয়ে খুব আশাবাদী। এই ছবির মধ্য দিয়ে আমি নিজেকে খুঁজে পাব বলে আশা করছি। এটা একদম অন্য রকমের গল্প।
প্রসঙ্গত, অনেকেই টলিউড ছেড়ে বলিউডে পা রেখেছেন। জনপ্রিয় বাংলা অভিনেত্রী এনা সাহা বলিউডে কাজ করছেন। তবে এবার শোনা যাচ্ছে, বাংলা ছবির পর এবার অভিনেত্রী কোরিয়ান ছবিতে পা রেখেছেন। জানা যাচ্ছে, যদি সব কাজ সব সঠিক থাকে এনা নতুন বছরেরই কোরিয়ান নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।












Click it and Unblock the Notifications