ট্রেলারে জমজমাট রহস্যের ইঙ্গিত দিল 'সাগরদ্বীপে যখের ধন', দেখে নিন রুদ্ধশ্বাস ট্রেলার
'সলিলসমাধি মাঝে, আছে চাবি তার; দক্ষিণবর্তে খুলে যাবে দ্বার!' এমন ধাঁধাতে মোড়া রহস্যের সন্ধ্যানে এবার শীতের ছুটিতে ঘুড়ে আসুন সাগরদীপে। ডিসেম্বরে পর্দায় মুক্তি পেতে চলেছে এ সিনেমা।
'সলিলসমাধি মাঝে, আছে চাবি তার; দক্ষিণবর্তে খুলে যাবে দ্বার!' এমন ধাঁধাতে মোড়া রহস্যের সন্ধ্যানে এবার শীতের ছুটিতে ঘুরে আসুন সাগরদ্বীপে। ডিসেম্বরে পর্দায় মুক্তি পেতে চলেছে পরমব্রত-কোয়েল অভিনীত 'সাগরদ্বীপে যখের ধন'। মুক্তি পেল ছবির ট্রেলার।
কী চমক ট্রেলারে
লোকচক্ষুর অন্তরালে এক দ্বীপে লুকিয়ে আছে এক অজানা সম্পদ! সেই রহস্যের হাতছানিতে সাড়া দিয়ে শুরু অভিযান। আর সেই অভিযানেই পরতে পরতে বিপদের হাতছানি। ২ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারের পরতে পরতে লুকিয়ে রোমাঞ্চ।
মুখ্য ভূমিকায়
রহস্য রোমাঞ্চে ভরা এই অ্যাডভেঞ্চার থ্রিলারের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর চোখ দিয়েই দর্শকরা এই অভিযানের স্বাদ পেতে চলেছে। নায়িকার ভূমিকায় রয়েছেন কোয়েল মল্লিক। অন্যান্য ভূমিকায় গৌরব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, কৌশিক সেন,শান্তিলাল চট্টোপাধ্য়ায়রা রয়েছেন।

অ্যাডভেঞ্চার গল্পের অ্যানিমেশনে মন ভরবে
থাইল্যান্ডের কাছে পরিত্যক্ত এক দ্বীপে পাথরের গায়ে লাল রঙের এক অদ্ভূত কেমিক্যালের খোঁজ পেতে নিজের দল নিয়ে অভিযান শুরু করেন পরমব্রত।
শক্তির অভাব পূরণে কাজে আসতে পারে অদ্ভূত এক কেমিক্যাল। সেই প্রত্যাশাতেই অভিযান শুরু। ছবির ট্রেলার দর্শকদের মনে ধরবে।
ছবিতে অনেকটা অংশ জুড়ে অ্যানিমেশনের ব্যবহার রয়েছে। ছবি মুক্তি ৬ ডিসেম্বর।পর্দায় অ্যাডভেঞ্চার গল্প দেখতে যারা ভালোবাসেন,সায়ন্তন ঘোষাল পরিচালিত রুদ্ধশ্বাস অভিযানের এছবি তাঁদের ভালো লাগতে বাধ্য।












Click it and Unblock the Notifications