ভিন্ন স্বাদের গান উপহার দিলো দিলখুশ, মুক্তি পেল বিবাগী ফোন
ভিন্ন স্বাদের গান উপহার দিলো দিলখুশ, মুক্তি পেল বিবাগী ফোন
কিশমিশ সিনেমার সাফল্যের পর আবারও প্রেমের গল্প নিয়ে আসছেন রাহুল মুখোপাধ্যায়। সিনেমার নাম 'দিলখুশ’। খবরটি আগেই প্রকাশ্যে এসেছিল। তবে এবার নীলায়ন চট্টোপাধ্যায়য়ের সঙ্গীত পরিচালনায় 'বিবাগী ফোন’ গানটি গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। সেই গানটি এবার প্রকাশ্যে এসেছে।

কারা কারা এই সিনেমায় অভিনয় করছেন
এই সিনেমাটি অভিনয় করেছেন মধুমিতা সরকার, পরাণ বন্দোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, অনন্যা সেন, সোহম মজুমদার সহ একাধিক নামকরা তারকা। নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে 'দিলখুশ' সিনেমাটি। এর আগেই মুক্তি পেয়েছে সিনেমার পোস্টার। চার জুটির ভালোবাসার গল্প নিয়ে এবার ছবি বানিয়ে ফেললেন রাহুল মুখোপাধ্যায়। এবার প্রকাশ্যে এল দিলখুশ সিনেমার প্রথম গান 'বিবাগী ফোন'। গানটি গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। ভিন্ন স্বাদের গান সকলের সামনে উপহার দিলেন অনির্বাণ ভট্টাচার্য।

কবে মুক্তি পাবে দিলখুশ
এসভিএফ-এর ব্যানারে নতুন বছরের ২০ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। তবে দিলখুশ সিনেমাটি একটু অন্য ধরনের। আটটি চরিত্র আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে প্রেম খুঁজে পান তারা। সেই নিয়েই এগোবে সিনেমাটি। সিনেমাতে আর কী কী টুইস্ট রয়েছে সেটি জানতে হলে আপনাকে দেখতে হবে সিনেমাটি।
এই প্রথমবার একই সঙ্গে অভিনয় করবেন এই তারকারা
টলিউড অভিনেত্রী মধুমিতা ও সোহম এই প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করবেন। সিনেমার খবর প্রকাশ্যে আসতেই অভিনেতা সোহম জানিয়েছিলেন, আমি মধুমিতার সঙ্গে কাজ করতে পেরে খুব খুশি। তবে আমরা সকলের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। আমরা সকলে অনেক পরিশ্রম করে এই ছবিটি তৈরি করেছি। আপনারা দেখুন সিনেমাটি, ভালো লাগবে।

কবে থেকে সিনেমার শুটিং শুরু হয়েছে
চলতি বছরের ৩০ জুন থেকে আসন্ন সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছিল। বিভিন্ন বয়সের চার জুটির গল্প বলবে এই দিলখুশ। এই সিনেমার দ্বারাই ভালোবাসার গুরুত্ব আরও ভালো করে বোঝা যাবে। প্রকাশ্যে সিনেমার প্রথম বিবাগী ফোন মুক্তির পাওয়ার পর খুশি হয়েছে অনেক অনুগামীরা। লাইক ও কমেন্টে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনির্বাণ ভট্টাচার্যের সুন্দর কণ্ঠে বিবাগী ফোন আরও সুন্দর হয়ে উঠছে। রইল আপনাদের জন্য সেই গানের ভিডিও।
ছবি সৌ: ইউটিউব












Click it and Unblock the Notifications