'মন খারাপ' কাটিয়ে 'মন ভালো' করে নিতে চান! দেখুন ঋত্বিক-পাওলির এই ভিডিও
প্রত্যেকটি মন আলাদা আলাদা করে কথা বলে। মনের যেমন একটা খোলা হাওয়ার দরকার হয়, তেমনই এই মন গুটি সুটি মেরে ঘরের মধ্যেও থাকতে পছন্দ করে। কিন্তু মন কখন কী পছন্দ করবে, তা জানে না মনের মালিকই!
'মন' আর 'মাথা'র মধ্যে যুদ্ধ শুরু হলে, বেশিরভাগ ক্ষেত্রেই 'মাথা'কে হারিয়ে দেয় মন! আর সেই যুদ্ধকে কেন্দ্র করেই শুরু হয়, 'মন খারাপ', 'মন ভালো', আসতে আসতে ধরা দেয় 'খেয়ালি মন', 'ফেরারি মন','পাগল মন', 'অবুঝ মন'...। আর এই সমস্ত মনের গল্প নিয়েই আসছে প্রতীম ডি গুপ্তর ছবি 'আহারে মন'।

প্রত্যেকটি মন আলাদা আলাদা করে কথা বলে। মনের যেমন একটা খোলা হাওয়ার দরকার হয়, তেমনই এই মন গুটি সুটি মেরে ঘরের মধ্যেও থাকতে পছন্দ করে। কিন্তু মন কখন কী পছন্দ করবে, তা জানে না মনের মালিকই! মনের বহু রঙের ,বহু রকমের ধরণ রয়েছে। আরসেই সব রঙকে একটি সুতোয় গেঁথে ফেলেছেন প্রতীম। আগামী জুন মাসে মুক্তি পাচ্ছে তাঁর ছবি 'আহারে মন'। আর তার আগে মুক্তি পেল ছবির টিজার। টিজারের ভিডিও-টিতে মন ছুঁয়ে নিয়েছেন প্রতীম।
এভিএমএ মিডিয়া ও এলেপি হাউজের ব্যানারে ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিতে রয়েছেন একগুচ্ছ নামী ও গুণী অভিনেতা অভিনেত্রী। ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম, অঞ্জন দত্ত, মমতা শংকর, আদিল হুসেন, পার্ণো মিত্র সহ একঝাঁক গুণী তারকারা রয়েছেন ছবিতে। ছবির টিজারেই তা প্রকাশিত। ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন তাঁরা। আর এই বিভিন্ন চরিত্রকে নামাঙ্কিত করা হয়েছে তাঁদের মনের অবস্থা দিয়ে। অনেকটা 'মন দিয়ে যায় চেনা'-র মতো ঘটনা! আপাতত এই ছবির ট্রেলারের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।












Click it and Unblock the Notifications