এবার চার প্রবাসীর গল্প নিয়ে আসছেন অতনু ঘোষ, দেখুন ‘আর এক পৃথিবী’র প্রোমো

এবার চার প্রবাসীর গল্প নিয়ে আসছেন অতনু ঘোষ, দেখুন ‘আর এক পৃথিবী’র প্রোমো

নতুন বছরে আবারোও নতুন এক নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন পরিচালক অতনু ঘোষ। অতনু ঘোষের পরিচালিত যে কোনও সিনেমায় যে খুব দারুণ হয় তা বলার অপেক্ষায় রাখে না। চার প্রবাসী বাঙালির গল্প নিয়েই অনুগামীদের সামনে আসছেন অতনু ঘোষ। সিনেমার নাম 'আরও এক পৃথিবী’। ইতিমধ্যে সিনেমার প্রোমো মুক্তি পেয়েছে। ২০২২ সালে সিনেমাটি মুক্তি পাবে বলে জানানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত কিন্তু পরে বদলানো হয়েছিল। সিনেমাটি মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে। যেখবরে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা।

এবার চার প্রবাসীর গল্প নিয়ে আসছেন অতনু ঘোষ, দেখুন ‘আর এক পৃথিবী’র প্রোমো


কী নিয়ে সিনেমার গল্প দেখুন! ২৭ বছরের এক প্রতীক্ষার জীবন ঘিরেই গল্প গড়ে উঠবে আসন্ন সিনেমার। আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা সর্বক্ষণ একটু নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে বেড়াচ্ছেন, যেখানে তারা শান্তিতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন যেখানে তারা শান্তিতে একটু থাকতে পারেন। তেমনি ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠছে এই সিনেমাটি। চার প্রবাসীর গল্প ফুটে উঠেছে এই সিনেমার মধ্যে দিয়ে।

সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। সেই সঙ্গে অনিন্দিতা বসু যাকে দেখা যাবে আয়েশা চরিত্রে। সেই সঙ্গে অভিনয় করবেন কৌশিক চট্টোপাধ্যায়। অরিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে। সিনেমাটির পুরো শুটিং করা হয়েছে লন্ডনে। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।

অপরদিকে, বছরের প্রথম দিন প্রকাশ্যে এল উইন্ডোজ প্রোডাকশনের আগামী সিনেমা 'ফাটাফাটি’র সিনেমার পোস্টার। যা দেখে দুর্দান্ত খুশি হয়েছেন অনুগামীরা। সিনেমাটি মুক্তি পাবে নতুন বছরের মার্চ মাসেই। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন ঋতাভরী চক্রবর্তী। তার সিনেমা থেকে সুন্দর ফ্যাশনসেন্সের জন্য তিনি প্রায় সময়ই খবরের শিরোনামে থাকেন। তার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন অনুগামীরা। ঠিক তেমনি আবির চট্টোপাধ্যায়ও টলিউডের বিখ্যাত ও জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। তারও অভিনীত যেকোনোও সিনেমা দেখতেই খুব পছন্দ করেন অনুগামীরা। এবার আবির ও ঋতাভরীর ফাটাপাটি সিনেমাটি আশার আনন্দে আল্লাদে আত্মহারা হয়ে উঠেছেন অনুগামীরা।

বলা বাহুল্য, টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য ও মধুমিতা সরকার এবার একসঙ্গে জুটি বেঁধে আসছেন। শুরু হচ্ছে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ জাতিস্মরের শুটিং। এই সিরিজের গল্প লিখেছেন অনুজ চট্টোপাধ্যায়। পরিচালকের আসনে রয়েছেন সানি ঘোষ রায়। কল্যাণপুরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই সিরিজের শুটিং। এই খবরে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+