সেন্সরের গেরোয় আটকে #Demonetisation নিয়ে তৈরি বাংলা ছবি
নোট বাতিলকে কেন্দ্র করে বাংলায় সিনেমা তৈরি হয়েছে। যার নাম শূন্যতা। এবার সেটিও আঞ্চলিক সেন্সর বোর্ডের তোপের মুখে পড়ল।
কলকাতা, ৩০ মার্চ : নোট বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ থেকে সবচেয়ে বেশি প্রতিবাদ উঠে এসেছে। এরাজ্যের প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধী সিপিএম ও কংগ্রেস সকলে একযোগে কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধিতায় শামিল হয়েছেন। সেই নোট বাতিলকে কেন্দ্র করে বাংলায় সিনেমা তৈরি হয়েছে। যার নাম শূন্যতা। এবার সেটিও আঞ্চলিক সেন্সর বোর্ডের তোপের মুখে পড়ল।
সাধারণ মানুষের উপরে নোট বাতিলের সিদ্ধান্ত কি প্রভাব ফেলেছে সেই বিষয়ের উপর নির্ভর করে এই বাংলা সিনেমাটি তৈরি হয়েছে। সেটির মুক্তিই আটকে দেওয়া হয়েছে। ছবির পরিচালক শুভেন্দু ঘোষ দাবি করেছেন, শূন্যতা সিনেমাটি নোট বাতিলের ঘটনার উপরে তৈরি প্রথম কোনও সিনেমা। যা ৩১ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল।

গত ২৭ মার্চ সেন্সর বোর্ডের বিচারক কমিটি সিনেমাটি দেখে। সেখানে বোর্ড সদস্যরা দ্বিধাবিভক্ত হয়ে যান সিনেমাটিকে ফিট সার্টিফিকেট দেওয়া নিয়ে। সেজন্য নিয়মানুযায়ী সার্টিফিকেশন বিধি মেনে সিনেমাকে ছাড়ার বিষয়ে সিবিএফসি চেয়ারম্যানের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।
এদিকে মুক্তির দিন এগিয়ে আসায় তা নিয়ে প্রশ্ন করায় সিবিএফসি-র আঞ্চলিক অফিসের তরফে শুধু চিঠি দিয়ে জানানো হয়েছে যে, পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এদিকে পরিচালক শুভেন্দু ঘোষ জানিয়েছেন, আমার কাছে খবর আছে, সিবিএফসি সদস্যরা বুঝতে পারছেন না, কোন ক্যাটেগরিতে সিনেমাটিকে দেওয়া যেতে পারে। আমাকে যদি U/A -তেও দেয় তাহলেও আমার কোনও অসুবিধা নেই।
এর পাশাপাশি পরিচালকের অভিযোগ, এই সিনেমায় কোনও রাজনৈতিক রং নেই। কোনও মন্তব্যও করা হয়নি। তা সত্ত্বেও সেন্সর বোর্ডের এহেন আচরণে তিনি বিরক্ত। 'উড়তা পাঞ্জাব', 'লিপস্টিক আন্ডার মাই বোরখা'-র মতো সিনেমা নিয়ে বিতর্কের পর সেন্সর বোর্ড অতিরিক্ত সতর্কতা অবলম্বন করাতেই যাবতীয় বিপত্তি বলে তিনি মনে করছেন।
শুভেন্দু ঘোষ আরও জানিয়েছেন, নোট বাতিল নিয়ে তিনি এর আগে দুটি ভাগে শর্ট ফিল্ম ও তথ্য চিত্র বানিয়েছেন। তৃতীয় ভাগ বানানোর পরে যখন সবমিলিয়ে তিনি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা বানিয়েছেন, তখন সেখানে সিবিএফসি বাধা সৃষ্টি করে সিনেমার মুক্তি আটকে দিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications