"এই পৃথিবীতে অরাজনৈতিক কিছুই হয়না", সংলাপেই মাত 'রক্তকরবী'-র ট্রেলার, দেখুন ভিডিও
রাজা, রাজ্য, রাজনীতি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক 'রক্তকরবী' থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ছবি।
রাজনীতি, শিল্প আর মানুষ। এই তিনের ভাবধারার মিশেল নিয়ে মুক্তি পেল বাংলা ছবি 'রক্তকরবী' -র ট্রেলার। রাজা, রাজ্য, রাজনীতি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক 'রক্তকরবী' থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ছবি।
ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, মমতাজ সরকার, উষশী চক্রবর্তী, দীপঙ্কর দে সমেত অনেকে। ছবির ট্রেলার মুক্তি পেয়েছে গতকালই। ট্রেলার মুক্তি পেতেই , তা ফেসবুকে শেয়ার করেন অভিনেত্রী মুমতাজ সরকার।

অমিতাভ ভট্টাচার্যের পরিচালনায় তৈরি এই ছবি, সমাজবোধ, রাজনৈতিক চেতনা সমেত একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলছে। মূলত বাংলার এক অশান্ত সময়কে সামনে রেখে ,'আমরা' 'ওরা'-র ভেদাভেদে পড়ে বাঙালীর শিল্প মনস্কতার বিভিন্ন দিক উঠে এসেছে ট্রেলারে। আগামী ২৮ এ জুলাই মুক্তি পাচ্ছে এই ছবি।












Click it and Unblock the Notifications