সেন্সর বোর্ডের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মুক্তি পেল 'পিউপা'-র টিজার,জানুন এই যুদ্ধ জেতার কাহিনি

'জীবনের সবচেয়ে বড় রহস্য দুটো... জন্ম আর মৃত্যু' ,টিজারের এই সংলাপই বলে দিচ্ছে 'পিউপা' ছবিটি ঘিরে থাকা এক জীবনবোধের কাহিনি। সদ্য মুক্তি পেয়েছে ছবির টিজার।

'জীবনের সবচেয়ে বড় রহস্য দুটো... জন্ম আর মৃত্যু' ,টিজারের এই সংলাপই বলে দিচ্ছে 'পিউপা' ছবিটি ঘিরে থাকা এক জীবনবোধের কাহিনি। সদ্য মুক্তি পেয়েছে ছবির টিজার। ছবিতে যেমন এক লড়াই আর মূল্যবোধ-দর্শনের গল্প রয়েছে, ছবি মুক্তির জন্যও রয়েছে সেরকমই এক লড়াইয়ের কাহিনি।

সেন্সর বোর্ডের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মুক্তি পেল পিউপা-র টিজার,জানুন এই যুদ্ধ জেতার কাহিনি

পরিচালক ইন্দ্রাশিস আচার্যের ছবি 'পিউপা' -র টিজারের প্রসঙ্গে আগে আসা যাক! ছবিতে অভিনয় করেছে রাহুল বন্দ্য়োপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায় প্রমুখরা। এই ছবি একজন সাধারণ মানুষের এক অদ্ভুত টানাপোড়েনের গল্প বলেছে। আর সেই গল্পের মাধ্যমে এক বাস্তবিক উত্তর খোঁজা চেষ্টা করেছেন পরিচালক ইন্দ্রাশিস। ছবিটি ইতিমধ্যেই ঔরাঙ্গাবাদ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টে বহু ক্যাটেগোরিতে সেরার তকমা জিতে নিয়েছে। কিন্তু , ছবি মুক্তি ঘিরে অন্য লড়াইটা শুরু হয় সেন্সার বোর্ডের দরবারে গিয়ে। সেই 'কাহানি'-তে ছবির মুক্তির জন্য় এগিয়ে আসেন এক বলিউড অভিনেত্রী!

ছবির মুক্তির জন্য প্রয়োজন সেন্সরের সংশাপত্রের। আর সেটা পেতে বেশ কাঠখড় পুড়িয়েছে এই ছবি। 'পিউপা'-তে দেখানো একটি খুনের দৃশ্য় ঘিরে প্রশ্ন তোলে সেন্সর বোর্ড। ছবিতে খুনের দৃশ্যটি যেভাবে দেখানো হয়েছে তা না পসন্দ ছিল সোন্সর বোর্ডের। পরবর্তীকালে ছবিটি দেখেন সেন্সর বোর্ডেরক অন্যতম সদস্যা বিদ্যা বালান। তাঁর খুব ভালো লাগে ছবিটি। ফলে কোনও রকমের 'কাট' ছাড়াই যাতে ছবিটি মুক্তি পায় তার জন্য উদ্যোগ নেন তিনি। শেষমেশ সেন্সরের সংশাপত্র নিয়েই প্রাথমিক লড়াই জিতে নিয়েছেন বাঙালি পরিচালক ইন্দ্রাশিস ও তাঁর ফিল্মের দল। আগামী জুন মাসের ১ তারিখ মুক্তি পাচ্ছে ছবিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+