গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে এই বাংলা ছবিটি, পরিচালক এক 'পড়ুয়া'
উৎসবের ২০০ টি ছবির মধ্যে নন-ফিচার ফিল্মের তালিকায় রয়েছে বাংলা ছবি 'পলাশ'।
গোয়ায় আয়োজিত ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা চোখে পড়ছে দেশের চলচ্চিত্র প্রেমী মহলের। দেশ বিদেশের একাধিক সিনেমা এবার এই উৎসবে জায়গা করে নিয়েছে। উৎসবের ২০০ টি ছবির মধ্যে নন-ফিচার ফিল্মের তালিকায় রয়েছে বাংলা ছবি 'পলাশ'। আগামীকাল এই ছবি প্রদর্শিত হবে উৎসবের প্রেক্ষাগৃহ, আইনক্স স্ক্রিন টু -তে।

'পলাশ' মূলত ৩ টি ভিন চরিত্রের মানুষের কাহিনি। যারা একটি দূর কোনও একটি সবকিছু বিবর্জিত জায়গায় থাকে। যেখানে সরলতা ভীষণভাবে ধুর্ত আর প্রেম হিংস্র। এমন এক পটভূমির ছবি 'পলাশ'। শ্রী এই ছবির অন্যতম একটি চরিত্র। যাকে ঘিরে ছবি পরতে পরতে উন্মোচন করেছে নিজেকে। ছবিটি গোয়া ফিল্ম ফেস্ট-র ইন্ডিয়ান প্যানোরামায় জায়গা করেছে বাংলা ছবি হিসাবে। তবে এর বেশিরভাগ সংলাপই সাঁওতালি ভাষায়।
#IFFI2017
— MIB India (@MIB_India) November 24, 2017
Bengali film #Palash will be screened at 5.45 pm at INOX Screen II. The film is directed by Vaibhav Hiwase.
The plot is like this: "Secluded from the rest of the world, Sree lives in the land of Palash. Here innocence is cruel and love violent."
@IFFIGoa pic.twitter.com/6WiKh1ajIX
ছবির পরিচালক বৈভব হিওয়াসে কলকাতার সত্যজিত রায় ফিল্ম ইন্টিটিউটের ডিপ্লোমার ছাত্র। বৈভব ছাড়াও, কলকাতার এই ফিল্ম ইন্সস্টিটিউটের আরও দুই পড়ুয়ার ছবি নির্বাচিত হয়েছে ভারতের আন্তর্জাতিক ফিল্ম ফেস্ট-এ। এই ছবিগুলি হল, 'Gi' ও 'এপিল'। এছাড়াও গোয়া ফিল্ম ফেস্ট-এর ফিচার ফিল্ম সেকশনে ৩ টি বাংলা ছবি 'মেঘনাদবধ রহস্য,' 'বিসর্জন' ও 'মাছের ঝোল' নির্বাচিত হয়েছে প্রদর্শনের জন্য।












Click it and Unblock the Notifications