সাম্প্রতিক কিছু চেনা ঘটনাকে ছুঁয়ে দিল 'হামি'-র ট্রেলার, ভিডিও না দেখলে আফসোস হবে

সাম্প্রতিককালে বিভিন্ন স্কুলে শিশুদের নিরাপত্তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। কোথাও স্কুলে খুন হয়েছে শিশু ,কোথাও স্কুলের মধ্যেই ঘটেছে শ্লীলতাহানির মতো নক্কারজনক ঘটনা।

সাম্প্রতিককালে বিভিন্ন স্কুলে শিশুদের নিরাপত্তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। কোথাও স্কুলে খুন হয়েছে শিশু ,কোথাও স্কুলের মধ্যেই ঘটেছে শ্লীলতাহানির মতো নক্কারজনক ঘটনা। আর সমাজের এই সমস্ত ঘৃণ্য ঘটনা এক একটি পরিবার তথা পরিবারের শিশুদের মনকে কীভাবে আঘাত করতে পারে, তাই নিয়েই ছবি 'হামি'।

সাম্প্রতিক কিছু চেনা ঘটনাকে ছুঁয়ে দিল হামি-র ট্রেলার, ভিডিও না দেখলে আফসোস হবে

আরও একবার নন্দিতা-শিবপ্রসাদ জুটি। আরও একবার চেনা গল্পের অচেনা দিককে তুলে ফ্রেমবন্দি করার গল্প। আর আরও একবার দর্শক মনকে ছুঁয়ে যাওয়ার আশা। আর এই আশাকে সঙ্গে নিয়েই মুক্তি পেল 'হামি' ছবির ট্রেলার। ট্রেলার মুক্তিতেই মিলল এই ছবি হিট হওয়ার প্রতিশ্রুতি। ট্রেলারই জানান দিয়ে দিয়েছে, আরও একবার বাঙালি দর্শককে নিজের মতন করে ভাবতে বাধ্য করতে চলেছেন শিবপ্রসাদ-নন্দিতা পরিচালক জুটি।

'হামি' ছবিতে অভিনয় করেছেন গার্গা মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, চুর্ণী গঙ্গোপাধ্যায়, তনুশ্রী শঙ্কর , অপরাজিতা আঢ্যর মতো বিশিষ্ট শিল্পীরা। ছবির টাইটেল ট্র্যাকটি গেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়। ছবির গল্প যে অন্যধারায় হতে চলেছে তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই। তবে ছবির গল্প যে এই মুহুর্তে প্রাসঙ্গিক তা বলছেন স্বয়ং ছবির অন্যতম পরিচালক শিবপ্রসাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+