ভাইফোঁটার দিন বোনকে মিস করছেন! এই ভিডিও দেখলে মনখারাপ কিছুটা কমতে পারে
ভাইফোঁটার দিন, অথচ ফোঁটা দেওয়ার কেউ নেই! অফিস থেকে হয় ছুটি মেলেনি, নয়তো বিভিন্ন ঘটনাক্রমে আজ দিদি বা বোনকে পাশে পাচ্ছেন না? এমন ঘটনা অনেকের সঙ্গেই ঘটে!
ভাইফোঁটার দিন, অথচ ফোঁটা দেওয়ার কেউ নেই! অফিস থেকে হয় ছুটি মেলেনি, নয়তো বিভিন্ন ঘটনাক্রমে আজ দিদি বা বোনকে পাশে পাচ্ছেন না? এমন ঘটনা অনেকের সঙ্গেই ঘটে! আর এমন ভাইদের জন্যই এক নতুন ভিডিও প্রকাশ্যে নিয়ে এল 'জেনারেশন আমি '-র টিম।

বাংলা ছবি 'জেনারেশন আমি'-তে ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন ঋতব্রত মুখোপাধ্যায় ও তাঁর দিদির চরিত্রে রয়েছেন সৌরসেনী। এদিন সৌরসেনা আর ঋতব্রতকে নিয়েই এক মন ছুঁয়ে নেওয়া ভিডিও পোস্ট করে ছবির প্রযোজনা সংস্থা এসভিএফ। মানাক ভৌমিকের এই ছবি খুব শিগগিরিই মুক্তি পেতে চলেছে।
ভাই-বোন দূরে থাকুক বা কাছে,#GenerationAami-র ভাইফোঁটা celebration correct আছে! 😎#MySibling #BhaiPhota #BhaiDooj #GenerationAami23rdNov@talkmainak @ArinArindom @SVFMusic @SangeetBangla @hoichoitv @SVFCinemas pic.twitter.com/wMRUXdFaFu
— SVF (@SVFsocial) November 9, 2018
'জেনারেশন আমি' ছবিতে শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তাঁরই ছেলে ঋতব্রত। ছবিতে ঋতব্রতর বাবার ভূমিকাতেই দেখা যাচ্ছে শান্তিলালকে। ঋতব্রতর মায়ের ভূমিকায় থাকছেন অপরাজিতা আঢ্য। ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই ছবির গল্প এক মধ্যবিত্ত বাঙালি পরিবারকে ঘিরে। যে পরিবারে রয়েছে এক কিশোর, যে প্রতিনিয়ত স্বপ্ন বুনছে নিজের মতো করে। যার ওপর চাপ রয়েছে তার অভিভাবকের। টিউশনে গিয়ে আর চার পাঁচটা বাঙালির মতোই প্রেমে পড়ে যায় সেই কিশোর। আর তার স্বপ্নের উড়ানের পাশে দাঁড়ায় তার দিদি। কিন্তু শেষ পর্যন্ত কোন খাতে বইতে থাকে সেই কিশোরের স্বপ্ন, আপাতত ফিল্মের মুক্তিতেই জানা যাবে সেই প্রশ্ন।












Click it and Unblock the Notifications