মুক্তি পেল জয়া-মিমি-নুসরতদের 'ক্রিসক্রস'-এর টিজার, পাঁচ নায়িকার ঝলকেই মাত ভিডিও

পাঁচ কন্যার পাঁচ রকমের আঁকাবাঁকা গলিপথ পেরিয়ে রাজপথে মিশে যাওয়ার গল্প 'ক্রিসক্রস'। গল্প বলছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।

পাঁচ কন্যার পাঁচ রকমের আঁকাবাঁকা গলিপথ পেরিয়ে রাজপথে মিশে যাওয়ার গল্প 'ক্রিসক্রস'। গল্প বলছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। 'সব ভূতুড়ে' ছবির পর এবার মাল্টি স্টারকাস্টের ছবি 'ক্রিসক্রস' নিয়ে হাজির পরিচালক। ছবিতে অভিনয় করছেন সোহিনী সরকার, মিমি চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, জয়া আহসান, নুসরত জাহান।

মুক্তি পেল জয়া-মিমি-নুসরতদের ক্রিসক্রস-এর টিজার, পাঁচ কন্যার গল্প বলছেন বিরসা

ছবির টিজার ভিডিওতে দেখানো হয়েছে পাঁচজন মহিলার ঘটনা। পাঁচ জনেরই ভিন্ন আকাঙ্খা, ভিন্ন লক্ষ্য, ভিন্ন মতবাদ। কিন্তু কোথাও গিয়ে তাঁদের আবেগ যেন মিশে যায় একই জায়গায়। আবেগ, ইচ্ছা, অনিচ্ছাগুলো একই সুতোয় গেঁথে যায়। বেঁচে ওঠার তাগিদটাও একই রকমের। এই ৫ জন মহিলার মধ্যে কেই সাংবাদিক, কেউবা নামী অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, কেউ 'ঘরের বউ' আবার কেউবা দায়িত্বাশীল মা, কেউ কেউ কর্পোরেট সংস্কৃতির জাঁতাকলে বিদ্ধ । ৫ মহিলার জীবনযুদ্ধের এক লড়াই তুলে ধরেছে বিরসা দাশগুপ্তের এই ছবি। সদ্য মুক্তি পেয়েছে ছবির টিজার।

ছবিতে মেহেরের ভূমিকায় রয়েছেন নুসরত, গৃহবধূ রূপার ভূমিকায় সোহিনী সরকার, সুজির ভূমিকায় প্রিয়াঙ্কা, সাংবাদিক ইরার ভূমিকায় মিমি ও মিস সেনের ভূমিকায় জয়া আহসান। উল্লেখ্য, বহু বছর পর এই ছবির হাত ধরে জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী ও মিমি চক্রবর্তী। 'গানের ওপারে' ধারাবাহিকের এই হিট জুটি ফের একবার স্ক্রিনে ফিরছেন 'ক্রিসক্রস' ছবির মাধ্যমে। ছবিটি মুক্তি পাচ্ছে অগাস্ট মাসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+