Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'আপনাদের চোখের সামনে সুইসাইড করব', তরুণীর চিৎকার ,রহস্যের মিশেলে এই ভিডিও ট্রেন্ডিং-এ

মৃত্যু, রহস্য আর অসহায়তা, এই সমস্ত কিছুর মিশেলে এক অন্যধারার গল্প বলেছে পরিচালক অর্ণব পালের ছবি 'বৃষ্টি তোমাকে দিলাম'।

মৃত্যু, রহস্য আর অসহায়তা, এই সমস্ত কিছুর মিশেলে এক অন্যধারার গল্প বলেছে পরিচালক অর্ণব পালের ছবি 'বৃষ্টি তোমাকে দিলাম'। শ্রীকান্ত আচার্যের এক জনপ্রিয় গান 'বৃষ্টি তোমাকে দিলাম'কে সামনে রেখে এই ছবি বুনোট বেঁধেছে মানুষের জীবনের কিছু অন্ধকার দিকের।

আপনাদের চোখের সামনে সুইসাইড করব, তরুণীর চিৎকার ,রহস্যের মিশেলে এই ভিডিও ট্রেন্ডিং-এ

'আমি কাউকে বাঁচাতে পারিনা , নিজেকেও বাঁচাতে চাই না, আই ওয়ান্ট টু ডাই' - এমনই কিছু সংলাপ দিয়ে শুরু হয়েছে ছবির ট্রেলার । ট্রেলারের শুরুতেই যেন এক বড়সড় ধাক্কা। যতই চবির ট্রেলার ভিডিও এগিয়েছে, ততই যেন মানুষের অসহায়তাকে কেন্দ্র করে এক মৃত্যু, রহস্য আর কিছু আর্তনাদ ফুটে উঠেছে।

ছবিতে বৃষ্টির কোমলতাকে কোথাও ছাপিয়ে গিয়েছে মানবিক চাওয়া পাওয়া। মৃত্যুর আতঙ্ক , কোথাও রয়েছে মৃত্যুর জন্য অপেক্ষা।

জয়া আহসান , সুব্রত দত্ত, রজতাভ দত্ত,বাদশা মৈত্র সহ একাধিক গুণী অভিনেতা রয়েছেন ছবিতে। আপাতত অপেক্ষা বালাজি প্রোডাকশনসের এই ছবির মুক্তির জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+