জীবন যুদ্ধের এক অসামান্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে শিবপ্রসাদ-নন্দিতার ছবি 'কণ্ঠ'
জীবন যুদ্ধের এক অসামান্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে শিবপ্রসাদ-নন্দিতার ছবি 'কণ্ঠ'
একজন মানুষের জীবনযুদ্ধের এক অসামান্য কাহিনিকে স্ক্রিনে নিয়ে আসতে চলেছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি। তাঁদের পরবর্তী ছবি 'কণ্ঠ' তুলে ধরতে চলেছে বিভূতি চক্রবর্তীর সঙ্গে লড়াইয়ে কাহীনি, যিনি আক্রান্ত ছিলেন ল্যারিং জ্যাক্টমিতে। ফলে বাদ গিয়েছিল তাঁর স্বরতন্ত্র। তিনি কথা বলতেই খাদ্যনালি দিয়ে। এই অসামান্য লড়াই এবার বন্দি হচ্ছে সেলুলয়েডে। নেপথ্যে পরিচালকদ্বয় শিবপ্রসাদ-নন্দিতা।

ছবিতে অভিনয় করতে চলেছেন পাওলি দাম। বিয়ের পর আবারও একবার এক অন্যরকমের চরিত্রে থাকছেন তিনি। 'কণ্ঠ' ছবিটিতে পাওলির স্বামীর ভূমিকায় থাকছেন পরিচালক শিবপ্রসাদ স্বয়ং। শিবপ্রসাদ-পাওলি ছাড়াও ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। জয়াকে এখানে স্পিচ থেরাপিস্ট হিসাবে দেখা যাবে। এই ছবির পোস্টার আগে লঞ্চ হলেও, এবার শুরু হল শ্যুটিং।
শিবপ্রসাদ এই ছবিতে একজন আরজে-র ভূমিকায় থাকছেন। উল্লেখ্য, ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়। সিনেম্যাটোগ্রাফার শভহ্কর ভড়। ছবিকে ঘিরে যথেষ্ট আশাবাদী কলাকুশলীরা। এরকম এক অনন্য লড়াইকে কুর্ণিশ জানিয়ে আবারও এক অসাধারণ ছবির গল্প দর্শকদের উপহার দেওয়ার আশায় শিবপ্রসাদ-নন্দিতা জুটি।












Click it and Unblock the Notifications