সঙ্কটজনক অবস্থা পরিচালক তরুণ মজুমদারের, রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে
অত্যন্ত সঙ্কটময় অবস্থা বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের। রবিবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সম্পূর্ণ আচ্ছন্ন অবস্থায় রয়েছেন তিনি। ডায়ালিসিসের প্রয়োজন থাকলেও ডায়ালিসিস দেওয়ার অবস্থায় তিনি নেই বলেই জানা গিয়েছে। এখন ভেন্টিলেটর সার্পোটে রাখা হয়েছে।

রবিবার সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল যে, তরুণ মজুমদারের সেকেন্ডারি ইনফেকশন হয়েছে, তাঁর ডায়ালিসিস চলছে বলেও জানানো হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, হঠাৎ সেকেন্ডারি ইনফেকশন হওয়ায় পরিচালকের স্বাস্থ্য়ের অবনতি হয়। কিছুদিন আগেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তবে শনিবার থেকে ফের তাঁর অবস্থার অবনতি হতে থাকে। জানা গিয়েছিল, মাঝে মধ্যে তাঁর ব্রেন এনকেফেলোপ্যাথি হচ্ছে।
এখানে উল্লেখ্য যে গত ২২ বছর ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছেন। গত সপ্তাহে মূলত কিডনির সমস্যা নিয়েই এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি। কিডনির সমস্যা ছাড়াও বর্ষীয়ান পরিচালকের ফুসফুসে সংক্রমণ রয়েছে, হৃদযন্ত্র বিকল হওয়ার মত পরিস্থিতিও তৈরি হয়। কিছুদিন আগেই তাঁকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications