বলিউডে আরও এক বাঙালি! আসছে পরিচালক সুমন ঘোষের নতুন ছবি

অমর্ত্য সেনকে নিয়ে তৈরি করেছিলেন তথ্যচিত্র ' দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান'। 'নোবেল চোর', 'দ্বন্দ্ব' , 'কাদম্বরী' ইত্যাদি ছবির পরিচালক সুমন ঘোষ নিজের প্রথম জাতীয় পুরস্কারটি জিতে নিন '

অমর্ত্য সেনকে নিয়ে তৈরি করেছিলেন তথ্যচিত্র ' দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান'। 'নোবেল চোর', 'দ্বন্দ্ব' , 'কাদম্বরী' ইত্যাদি ছবির পরিচালক সুমন ঘোষ নিজের প্রথম জাতীয় পুরস্কারটি জিতে নিন ' পদক্ষেপ' ছবির মাধ্যমে ।সেটিই ছিল তাঁর প্রথম ছবি। আর বাংলা চলচ্চিত্রে এক চলমান অধ্যায়ের পাশাপাশি এবার বলিউডে পাড়ি দিলেন পরিচালক সুমন ঘোষ।

বলিউডে আরও এক বাঙালি! আসছে পরিচালক সুমন ঘোষের নতুন ছবি

ফ্লোরিডা আটালান্টিক ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক সুমন ঘোষ বলিউডের 'দৃশ্যম ফিল্মস'-এর প্রযোজনাতে ছবি তৈরি করছেন। প্রত্যেকবার নিজের সিনেমায় দর্শকদের নানা কাজে ভাবিয়েছেন সুমন ঘোষ। আর এবার বলিউডে তিনি আসছেন হিন্দি ছবি 'আধার' -কে নিয়ে। টুইটারে নিজেই ছবিটির মুক্তির কথা জানিয়ছেন। এই সুসংবাদ পেয়ে রীতিমত উচ্ছসিত বাংলার চলচ্চিত্র মহল।

উল্লেখ্য, এই 'দৃশ্য়ম ফিল্মস' এর হাত ধরেই ভারতীয় চলচ্চিত্র পেয়েছে 'মাসান', ' ধনক','নিউটন' -এর মতো বিখ্যাত কিছু ছবি। 'আঁখো দেখি' ছবির প্রযোজনার মাধ্যমে ২০১৪ সালে প্রথমবার বলিউডে পা রাখে 'দৃশ্যম ফিল্মস'। এবার সেই প্রযোজনা সংস্থার হাত ধরেই আসছে 'আধার' ছবিটি। ফলে নতুন এই প্রজেক্ট নিয়ে আপাতত ব্যস্ত পরিচালক। কিছুদিন আগে পর্যন্তও যিনি 'দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান' নামের তথ্যচিত্র নিয়ে ব্যস্ত ছিলেন। সেন্সরের গোরোতে আটকে গিয়েছিল ছবির মুক্তি। যদিও পরে বহু লড়াইয়ের পর ছবিটিমুক্তি পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+