আসছে 'বিসর্জন' -এর সিক্যুয়েল! পরিচালনায় কে থাকছেন
গঙ্গা-পদ্মাপরের দুটি ভিন্ন মানব জীবনের এক অসাধারণ গাথা লিখেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির নাম 'বিসর্জন'। ছবি জুড়ে দুই ভিন ধারার মানুষের প্রেমকে অসামান্য ক্যানভাসে তুলে ধরে ছিলেন তিনি।
গঙ্গা-পদ্মাপরের দুটি ভিন্ন মানব জীবনের এক অসাধারণ গাথা লিখেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির নাম 'বিসর্জন'। ছবি জুড়ে দুই ভিন ধারার মানুষের প্রেমকে অসামান্য ক্যানভাসে তুলে ধরে ছিলেন তিনি। 'বিসর্জন' ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রেমের সেই আখ্যান আবারও ফিরে আসছে ।

তৈরি হতে চলেছে 'বিসর্জন' ছবির সিক্যুয়েল। আর এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন খোদ কৌশিক গঙ্গোপাধ্যায়ই। তবে ছবিতে আবারও জয়া আহসান বা আবিরকে দেখা যাবে কি না তা জানা যাচ্ছে না। এ নিয়ে মুখে প্রায় কুলুপই এঁটেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে , এই নয়া ছবির নাম হতে চলেছে 'বিজয়া'।
আপাতত কৌশিক গঙ্গোপাধ্য়ায় ব্যস্ত রয়েছেন 'দৃষ্টিকোণ' ছবির জন্য। যে ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। আর সেই ছবির প্রচারেই আপাতত ব্যস্ত কৌশিক গঙ্গোপাধ্যায়। সঙ্গে চলছে তাঁর পরবর্তী ছবি 'কিশোর কুমার জুনিয়ার' ছবির শ্যুটিং । তবে তা 'বিসর্জন'-এর সিক্যুয়েল হবে কি না, সে উত্তর সময়ই দেবে। সূত্রের খবর সত্যি হলে অবশ্য 'বিসর্জন'-এর পরের 'বিজয়া'র অপেক্ষায় থাকবেন সিনেপ্রেমীরা।












Click it and Unblock the Notifications