পয়লা বৈশাখে সিনেমাপ্রেমীদের বড় ধামাকা! বড় পর্দায় আসছে আসছে ‘দ্য একেন’
পয়লা বৈশাখে সিনেমাপ্রেমীদের বড় ধামাকা! বড় পর্দায় আসছে আসছে ‘দ্য একেন’
যে গল্পে রহস্য আছে সেই ছবি দেখা এবং ভালোবাসার দশকের সংখ্যা কিন্তু অনেক। তার ওপরে আবার একেন বাবু! উফ জাস্ট ভাবাই যায় না। তবে এবার কিন্তু আর ছোট পর্দায় নয়। দেখা মিলবে বড় পর্দায়। এবার এস ভি এফের ( SVF) অন্যতম জনপ্রিয় একেনবাবু এবার 'দ্য একেন’ নাম নিয়ে ফিরছে বড় পর্দায়। সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার টিজার কিন্তু প্রকাশ্যে এসেছে। আর সেখানেই মূল চরিত্রে, একেন বাবুর চরিত্রে দেখা যাচ্ছে অনির্বাণ চক্রবর্তীকে। পাশে দাঁড়িয়ে তার দুই প্রিয় সঙ্গী। 'মন্দার' খ্যাত দেবাশীষ মণ্ডল ও সুহত্র মুখোপাধ্যায়।

গোয়েন্দা মানেই কিন্তু ব্যোমকেশ
আমরা গোয়েন্দা মানেই কিন্তু ব্যোমকেশ, ফেলুদার কথা ভাবি। তবে, তাঁদের থেকে একটু আলাদা একেন। যারা একেনবাবুর সিরিজ দেখেন তাঁরাই একমাত্র জানবেন তার গল্প গুলি কতটা রহস্যেভরা।

কারা অভিনয় করবেন আসন্ন সিনেমায়
অভিনেত্রী সুহত্র মুখোপাধ্যায় কিন্তু বহুমুখী প্রতিভাবান। বাপ্পাদিত্য হিসাবে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। তিনই কিন্তু আরজে সোমক সিনেমায় প্রমথের চরিত্রে অভিনয় করবেন বলে জানা গিয়েছে।
প্রকাশ্যে টিজার
টিজারেই কিন্তু বোঝা যাচ্ছে, সিনেমাটি কত সুন্দর হতে চলেছে। দার্জিলিংয়ে পাহাড়ে যেন টানটান উত্তেজনা। আর সেখানেই রহস্যের সন্ধানে এপ্রান্ত্য থেকে অপ্রান্ত্য ছুটে বেড়াচ্ছেন একেন। পাহাড়ের আনাচে কানাচে শুধু দু'চোখ নজর রাখছে সন্দেভাজনের ওপরে। ১৪ এপিল মুক্তি পাবে সিনেমাটি। অর্থাৎ পয়লা বৈশাখে মুক্তি পাবে দ্য একেন বাবু। সিনেমাটি প্রকাশ পাওয়ার অপেক্ষায় অনুগামীরা।

একেনবাবু কীভাবে জনপ্রিয় হলেন
অনুগামী মনে হইচইর ওয়েব সিরিজ দিয়ে একেনবাবু পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। প্রথম সিরিজে কিন্তু একেবারেই বোঝাই যায়নি যে একেন একজন এতবড় গোয়েন্দা। যিনি খেতে খুব ভালোবাসেন। তিনি খোশ মেজাজে থাকতে ভালোবাসেন। সবার সঙ্গে মিলে মেশে যেতে পারেন। তার মধ্যেই কিন্তু ঈগলের চোখের মত তার চোখ ঘোরে চারিদিকে। সেখান থেকেই খুঁজে নেয় অপরাধীদের। যা দেখে কিন্তু সবাই কিন্তু প্রায় অবাক হয়ে যায়।

সিনেমাটি কে পরিচালনা করছেন
এই একেন বাবু সিনেমায় কিন্তু বিখ্যাত অভিনেত্রী পায়েল সরকারকেও দেখা যাবে। একেনকে বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। প্রত্যেক বারের মতই এবারেরও গল্প লিখেছেন সুজন দাশগুপ্ত। পদ্মনাভ দাশগুপ্ত রয়েছেন চিত্রনাট্যে। সিনেমার গানগুলির দায়িত্ব সামলাচ্ছেন জয় সরকার। আর গান লিখছেন চন্দ্রিল ভট্টাচার্য।












Click it and Unblock the Notifications