প্রকাশ্যে ‘শিবপুর’ সিনেমার টিজার, কোন ভূমিকায় দেখা মিলবে পরমব্রত ও স্বস্তিকার
সমস্ত বিতর্ক উড়িয়ে প্রকাশ্যে এল 'শিবপুর’ সিনেমার টিজার। রাজনৈতিক ষড়যন্ত্র, রক্তারক্তি, খুন, অন্ধকার জগতে মাফিয়াদের রাজত্ব, রহস্য, রোমাঞ্চে ভরপুর এই ছবি। আসন্ন সিনেমায় অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে, পাশাপাশি অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও।
টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চক্রবর্তীকে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। বেশ ডাকাবুকো চরিত্রে দেখা মিলবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। দেখা মিলবে, তবে লুক কিন্তু বেশ সাদামাটা। নেতা-মন্ত্রী, রাজনীতির অন্ধকার দিক ক্ষমতার লড়াইয়ে শিউরে ওঠা আশির দশকের গল্প বলবেই এই সিনেমা। এই ছবির হাত ধরেই পরমব্রতর সঙ্গে পর্দায় বহুদিন পর দেখা মিলবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের।

পরমব্রত ও স্বস্তিকা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন মমতা শঙ্কর, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, সুস্মিতা চট্টোপাধ্যায়, নীল মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, রাজদীপ সরকার, সৌমেন ঘোষেরা। এই ছবিটি আগামী ৩০ জুন বড়পর্দায় মুক্তি পাবে। কয়েক মাস আগেই এই ছবির পোস্টার মুক্তি পেয়েছে।
অনেকদিন পর আবার এই সিনেমা দিয়ে একসঙ্গে কাজ করেছেন পরমব্রত ও স্বস্তিকা। তবে এর আগেও অবেক সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা মিলেছিল। ভূতের ভবিষৎ, মাছ মিষ্টি অ্যান্ড মোর, ০৩৩, শাহজাহান রিজেন্সি, ইত্যাদি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ২০১৯ সালের পর আবার ২০২৩ -এ তাঁদের একসঙ্গে অরিন্দম ভট্টাচার্যের এই ছবিতে স্ক্রিন ভাগ করতে দেখা যাবে তারকাদের।এই ছবিটি একটি পলিটিক্যাল থ্রিলার ঘরানার ছবি।

সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম ভট্টাচার্য, সম্পাদনার দায়িত্ব সামলাবেন সুজয় দত্ত রায়, সিনেমাটির সঙ্গীত পরিচালনা করবেন অমিত চট্টোপাধ্যায়। দাপুটে স্বস্তিকাকে দেখে নজর কাড়ছে সকলের। যার খুন করতে পর্যন্ত হাত কাঁপে না,
অপরদিকে, এবার বড় পর্দায় মুক্তি দিতে চলেছে মিতিন মাসির। দুর্গাপুজোয় মুক্তি পাবে ছবিটি বলে জানা গিয়েছে।জঙ্গলে মিতিন মাসির গল্পটি তৈরি হচ্ছে সুমিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে। আসন্ন সিনেমার পোস্টার প্রকাশ্যে চলে এসেছে।












Click it and Unblock the Notifications