আসছে ‘বিবাহ অভিযান টু’! কারা অভিনয় করছেন আসন্ন সিনেমায়, জানেন

সিনেমা দেখতে কে না পছন্দ করেন বলুন তো, আর তা যদি তাবড় নায়ক নায়িকারা থাকেন। ২০১৯ সালে বিবাহ 'অভিযান’ সিনেমাটি বেশ জনপ্রিয় হয়েছিল। আবার আসছে 'বিবাহ অভিযান টু’। সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। সিনেমায় অভিনয় করবেন অঙ্কুশ হাজরা, অনিবার্ণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, নুসরত ফারিয়া, প্রিয়াঙ্কা সরকারকে –সহ অন্যান্যদের।

আসছে ‘বিবাহ অভিযান টু’!


জানা গিয়েছে, ২০১৯ সালের বিবাহ অভিযানের গল্পের শেষ থেকেই ২০২২ সালের বিবাহ অভিযান টুয়ের শুরু হবে। বিবাহ অভিযান ছবিটি খুব সাফল্য পেয়েছিল। তাই আসন্ন ছবির ওপর একটু বেশী চাপ থাকবে বলে অনেকেই মনে করছেন বিদেশেও এই ছবির শুটিং হতে পারে, এমন ভাবনা আছে বলে জানা গিয়েছে সূত্র মারফত।

অপরদিকে, আবারও জুটি বাঁধছেন কৌশানি মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্ত। আসন্ন সিনেমার নাম 'সব করো প্রেম করো না’। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক দেবরাজ সিন্হা। তাঁরা ছাড়াও আসন্ন সিনেমায় দেখা মিলবে বিশ্বনাথ বসু ও রজতাভ দত্তের।

তবে কি নিয়ে আসন্ন সিনেমার গল্প? উত্তর কলকাতার বনেদি বাড়ি নিয়ে আসন্ন সিনেমার গল্প। যেখানে চার ভাই বাস করেন একসঙ্গে। তাঁদের সঙ্গে থাকে তার ভাইপো রনি। এই রনি ছোট থেকে তাঁর পরিবারের কথা মেনে চলেন। প্রেম ও বিয়ে এই সব তিনি মাথাতে আনতেন না। একথায় তিনি মেয়েদের ভয় পেতেন। অফিসের কোনও মহিলা কর্মচারীও তাঁর সঙ্গে কথা বলতে এলে তিনি ভয়ে ছুটে পালানোর চেষ্টা করতেন। তবে তাঁর অফিসেই এক অফিস কলিগ রয়েছেন নাম ঈশা। তিন ভাবেন যে রনি মেয়ে দেখলে কেন এমন করেন? একবার এক ঘটনায় ঈশার সঙ্গে জড়িয়ে পড়েন রনি। তখনও পালিয়ে যেতে চায় রনি। শেষ পর্যন্ত কী হল জানতে হলে আসন্ন সিনেমা দেখতে হবে আপনাদের। দেবার্ঘ মুখোপাধ্যায় নতুন সিনেমার গল্পটি লিখেছেন। অমিত ঈশান ও অদিতি বসু সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন। শুভদীপ নস্কর ফোটোগ্রাফি পরিচালনার দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, সোলাঙ্কি রায় ও বিক্রম চট্টোপাধ্যায়ের জুটিকে অনেকেই পছন্দ করেন। এবার বড় পর্দায় একসঙ্গে জুটি বেধেছেন তারা। সিনেমার নাম 'শহরের উষ্ণতম দিনে’। ছবিটি পরিচালনা করছেন পরিচালক অরিত্র সেন। ছবির কিছু অংশের শুটিং কলকাতায় করা হয়েছে। এখানে যে শুট করতে খুব ভালো লেগেছে অভিনেতা অভিনেত্রীদের, তা বলার অপেক্ষা রাখে না। তবে, এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের সিনেমার চরিত্রের সঙ্গে সকলের পরিচয় তারা নিজেরাই করিয়ে দিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+