'ভয় পেও না’ সিনেমার গানের শুটিং হল কাশ্মীরে, কেমন লাগল নতুন জুটির
আসন্ন নতুন ছবিতে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অভিনেতা ওম সাহানির নতুন ছবি 'ভয় পেও না' সিনেমা নিয়ে তুঙ্গে উদ্বেগ। নতুন একটি গানের শ্যুটিং হল কাশ্মীরে। সিনেমা নিয়ে ব্যস্ত অভিনেতা থেকে অভিনেত্রীরা। তবে কেমন হবে সিনেমাটি, সেদিকেই তাকিয়ে অনুগামীরা।

কোন লুকে ধরা দিলেন জুটি
অভিনেত্রী গোলাপি শাড়ি ও অভিনেতা সাদা শার্টে বরফে জুটি উষ্ণতা ছড়াচ্ছে। গানের সঙ্গেও কিন্তু প্রকাশ্যে এসেছে ছবিও। আসন্ন সিনেমাটি কিন্তু করোনা বিধি মেনেই কিন্তু শুটিং চালানো হচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন অয়ন দে।

কোথায় কোথায় শুটিং হয়েছে সিনেমার
তবে সিনেমাটির কিন্তু বেশির শুটিং হয়েছে কলকাতা ও তাঁর আশেপাশের রাস্তায়। তবে, গানের শুটিং করতে টলিউড জুটি বিশেষত কাশ্মীরে পৌঁছেছে। সিনেমার মিউজিকের দায়িত্বে রয়েছেন ডাব্বু। ছবির গান গেয়েছেন অনুপম রায়, রাজ বর্মণ ও অন্তরা মিত্র। ছবির প্রযোজনায় বিগ স্ক্রিন প্রোডাকশান। আসা করা যাচ্ছে অক্ষয় তৃতীয়ার সময় মুক্তি পেতে পারে ছবিটি। অভিনেত্রী শ্রাবন্তীর অভিনয় কেমন হবে সেদিকে বিশেষত সেদিকে তাকিয়ে অনুগামীরা। নতুন জুটির অভিনয় কেমন হবে?

ছবি ভাইরাল
উল্লেখ্য, নববধূর সাজে শুটিংয়ের ছবি শেয়ার করে ট্রোলড অভেনেত্রী। অভিনেত্রীর জীবন, প্রেম থেকে বিয়ে প্রায় সবই এখন নেটিজেনদের নখদর্পণে। তবে, অভিনেত্রীর এমন নববধূর সাজ দেখে অনেকের মনেই প্রশ্ন তাহলে কি তিনি আবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন? আবার অনেকের মতে, তাঁর সঙ্গে কি রোশন সিংয়ের বিবাহ বিছেদ হয়ে গেছে কিনা?

আসন্ন গল্পে কী আছে
অভিনেত্রীর সঙ্গে অভিনয় করে বেশ খুশি অভিনেতা ওম। ছবিটি কিন্তু বেশ রহস্যের ছবি। রয়েছে ভুতুড়ে আমেজও। বউমাকে বাড়ি থেকে তারিয়ে দিতে চান শাশুড়ি। আর তা জুড়ে এক রহস্য। পুরো সিনেমা না দেখলে মিস করবেন আপনি। তবে, কাশ্মীরে কিন্তু অভিনেতা ও অভিনেত্রী একা যাননি। তাদের সঙ্গে গেছেন অভিনেতা ওমের স্ত্রী মিমি দত্ত। এখন অনেক অনুগামীদের প্রশ্ন তাহলে সিনেমায় কি অভিনয় করবেন মিমি?












Click it and Unblock the Notifications