'জামাইষষ্ঠী' কীভাবে পালন করেন এই সিনে-তারকারা, জানুন ফোটোফিচারে

আধুনিকতা নাকি ঐতিহ্য, কোন দিক ঘেঁসে তাঁরা পালন করেন এই উৎসব ?জামাইষষ্ঠী নিয়ে কোন টলিউড তারকা কী বললেন আসুন দেখে নি।

জামাইষষ্ঠীতে পাত পেড়ে বসিয়ে জামাই 'বাবাজীবন'কে খাওয়ানো দাওয়ানোর ঐতিহ্য এখন খানিকটা পাল্টে গিয়েছে। বাঙালি আধুনিক জামাইরা দিনের দিন কাজ কম্ম থেকে ফুরসৎ পাননা বলে, কোনও এক ছুটির দিনেই সাধারণত পালিত হয় আধুনিক জামাই ষষ্ঠী।

তবে এর উল্টো ছবিও আছে। এখনও বহু বাঙালি জামাই শাশুড়ির স্নেহে রীতিমত প্রথা মেনেই উদযাপন করেন দিনটি। আধুনিকতা নাকি ঐতিহ্য, জামাইষষ্ঠী নিয়ে কোন টলিউড তারকা কী বললেন আসুন দেখে নি।

শাশ্বত চট্টোপাধ্যায়

শাশ্বত চট্টোপাধ্যায়

'বব বিশ্বাস' শাশ্বত চট্টোপাধ্যায়ের শশুড়বাড়িতে, জামাইষষ্ঠীর দিন জামাইয়ের পাতে ৫টি পদ নিশ্চিত। তা হল পাঁচ রকমের ভাজা। যা না খেলে জামাইষষ্ঠী ঠিকঠাক পালনই হয়না!তবে এখন শাশুড়ি মার বয়স হওয়াতে আর আগের মতো করে পালন করা হয়না বলে জানিয়েছেন এই দাপুটে অভিনেতা। উপহার নিয়ে শাশ্বতর এক মজার গল্প আছে। শাশুড়িকে নাকি একবার বলেছিলেন, 'আপনি তো কিছু উপহার দেবেনই, তা না হয় জুতোটাই দিন উপহারে'। কিন্তু তা হওয়ার নয়, শাশুড়ি সেবার থেকেই সাফ জানিয়েদেন, 'ধুতি নাও পাঞ্জাবী নাও, কিন্তু জুতো উপহারে দেব না'!

সুদীপ্তা চক্রবর্তী

সুদীপ্তা চক্রবর্তী

সুদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন জামাইষষ্ঠী নিয়ে যাবতীয় ঐতিহ্য পাল করেন তাঁর মা। পরিপাটি করে থালা- বাটি- গ্লাস সাজিয়ে জামাই আদর হয় সুদীপ্তার বাপের বাড়িতে। সুদীপ্তার স্বামী অভিষেকও ভালোবাসেন এই ঐতিহ্য মেনে পরিপাটির জামাই ষষ্ঠী উদযাপন করতে। পাতে অবশ্যই পড়ে সুক্ত, যা খেতে ভালোবাসেন অভিষেক।

 বিশ্বনাথ বসু

বিশ্বনাথ বসু

ব্যস্ততা যতই থাকুক, জামাইষষ্ঠীর দিনটি তারা হাতছাড়া হতে দেননা। কব্জি ডুবিয়ে প্রতিবারের মতো এবারেও দিনটিকে পালন করেছেন অভিনেতা বিশ্বনাথ। এবছরের জামাইষষ্ঠীর দিন অর্থাৎ ৩১ মে বিশেষ কারণে বিশ্বনাথের কাছে স্পেশাল,এদিনই তাঁর ছেলে স্তবের জন্মদিন। বিশ্বনাথ নিজে ঐতিহ্যপ্রিয় মানুষ বলে, তিনি এইদিনটিকে ঐতিহ্য মেনেই পালন করেন বলে জানিয়েছেন। শ্যুটিং থাকলেও, এদিনের 'ভুঁড়িভোজ' এদিনই সেরে ফেলেন তিনি।

দেবলিনা দত্ত

দেবলিনা দত্ত

বাংলা টেলিসিরিয়াল অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছে দেবলীনার। আর তাই স্বামী তথাগতর সঙ্গে জামাইষষ্ঠী পরতে পরতে উপভোগ করেল দেবলীনা। মাথায় রজনীগন্ধার মালা, নাকে নত পরে রীতমত ঐতিহ্যবাসী সাজে তিনি নিজেকে তুলে ধরেন এদিন। স্বামী তথাগতর সঙ্গেই এদিন পাত পেড়েই খেয়েছেন টলিউডের এই সুন্দরী অভিনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+