বাঙালি অভিনেত্রীকে ফোনে অশ্লীলভাবে এই যৌন প্রস্তাবটি দেওয়ার অভিযোগ, তারপর যা ঘটল

এবার ফোনের মাধ্যমে যৌন হেনস্থার অভিযোগ তুললেন বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্র। অভিযোগন একটি অজানা নম্বর থেকে তাঁকে ক্রমাগত ফোন করে হেনস্থা করছে কোনও এক ব্যাক্তি।

এবার ফোনের মাধ্যমে যৌন হেনস্থার অভিযোগ তুললেন বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্র। অভিযোগন একটি অজানা নম্বর থেকে তাঁকে ক্রমাগত ফোন করে হেনস্থা করছে কোনও এক ব্যাক্তি। ঘটনার জেরে অত্যন্ত বিপর্যস্ত কোয়েনা পুলিশে অভিযোগও দায়ের করেছেন।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই একটি অচেনা নম্বর থেকে ফোন করা হচ্ছে তাঁকে । ফোনে অর্থের বিনিময়ে কোয়েনাকে ওই ব্যাক্তি তার সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেয়। এই ঘৃন্য প্রস্তাবে প্রথমে গুরুত্ব দেননি কোয়েনা । কিন্তু, বেশ কয়েকদিন ধরেই পর পর ফোন করে উত্যক্ত করা হয় বলিউডের ওই অভিনেত্রীকে । মুম্বইয়ের ওসিওয়াড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী ।

বাঙালি অভিনেত্রীকে ফোনে অশ্লীলভাবে এই যৌন প্রস্তাবটি দেওয়ার অভিযোগ, তারপর যা ঘটল

প্রায় ৫০ থেকে ৬০ বার এই ফোন কোয়েনার কাছে আসতে থাকে বলে অভিযোগ। এই অশ্লীল প্রস্তাবে স্বভাবতই কোয়েনা রাজি হননি। ওই ব্যক্তির প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয় বলে অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী । এরপর শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ফের ওই একই ঘটনা ঘটায় পুলিশের দ্বারস্থ হন কোয়েনা ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+