সবুজ পোশাকে সবুজ লিপস্টিক, ফের নেটিজেনদের চমকে দিলেন স্বস্তিকা
শ্রাবণ মাসে অনেকেই সবুজ রঙের পোশাক পরেন। সবুজ রঙের চুড়ি পরেন। সেই সবুজেই কি গা ভাসিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ইনস্টা পোস্টে তাঁর সবুজ পোশাকের একটি ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সবুজ একটি পোশাকের সঙ্গে সবুজ রঙের লিপস্টিক পরে অটো রাইডের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাই নজর পড়ে নেটিজেনদের। সঙ্গে সঙ্গে তা নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। লাল, কমলা, গোলাপি, বেগুনি লিপস্টিক পর্যন্ত ঠিক ছিল কিন্তু তা বলে সবুজ লিপস্টিক সেটা কীভাবে পরলেন ফ্যাশন কনশাস স্বস্তিকা মুখোপাধ্যায়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়।

নিজের সবুজ রঙের পোশাক পরা ছবি পোস্ট করে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, আমি কখনও উবার পাই না। তাই উবারে যাওয়ার চেষ্টা করি না। আর নিজের পোশাক বারবার পরতে পছন্দ করি। যতক্ষণ না সেটি ছিঁড়ে যাচ্ছে। সেই সঙ্গে লিপস্টিকের সবুজ রং পরা নিয়েই ইঙ্গিত দিয়েছেন স্বস্তিকা। ইনস্টা পোস্টে তিনি লিখেছেন, লিপস্টিকের রঙের ক্ষেত্রেও তিনি সব রং পছন্দ করেন। সেই সঙ্গে অটো চড়তেও পছন্দ করেন। তাই অটোতে চড়ে সেলফি তুলেছেন।

স্বস্তিকার সবুজ রঙের লিপস্টিক কেন জানিনা নেটিজেনদের খুব একটা পছন্দ হয়নি। তাতে কি এসে যায় অভিনেত্রীর তিনি। সব রংই তাঁর কাছে সুন্দর। অনেকেই লিখেছেন স্বস্তিতা আমি তোমাকে ভয় পাচ্ছি কিন্তু তোপার এই সবুজ লিপস্টিক পরা ছবি দেখে ভয় লাগছে। তার পাল্টা জবাবে স্বস্তিকা িলখেছেন মাঝে মাঝে ভয় পাওয়া ভাল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications