'১৪ অগাস্ট রাত ১১টা......' সোশ্যাল মিডিয়ায় হঠাৎ কেন একথা লিখলেন স্বস্তিকা
'এই শহর আমাদেরও/ এদেশ আমাদেরও', সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে ১৪ আগস্ট রাত ১১টার সময় জমায়েতের আহ্বান অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। ইনস্টাগ্রাম পোস্টে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের গেটে জমায়েতের আহ্বান জানিয়েছেন।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্মম ভাবে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে টলিপাড়াও। প্রথম থেকেই এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন একের পর এক তারকা। ঋতুপর্ণা, স্বস্তিকা থেকে শুরু করে টলিপাড়ার একাধিক তারকা গর্জে উঠেছিলেন।

এমন নক্কার জনক ঘটনা যে শহরে ঘটতে পারে সেটা কিছুতেই মেনে নিতে রাজি নন কউ। এর একটা শেষ হওয়া দরকার। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে নতুন রব উঠেছে। এবার আর কারোর উপরে ভরসা নয় মেয়েদের নিরাপত্তা মেয়েদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।
সেকারণে শহরের তিন জায়গায় রাতে মেয়েদের জমায়েতের ডাক দেওয়া হয়েছে। এই অন্যায় কোনও ভাবেই সহ্য করা হবে না। তাই রাতের কলকাতায় দলে দলে মেয়েরা বেরিয়ে পড়ুন। নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই হাতে তুলে নিন। সেই বার্তাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রাত সাড়ে ১১টার সময় মহিলাদের জয়েতের বার্তা দিয়েছেন। এই শহর আমাদেরও, এই দেশ আমাদেরও। তাই সকলে নিজের নিজের এলাকায় কোথাও একটা একসঙ্গে বেড়িয়ে পড়ে জমায়েত করুন। আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।
কেবল স্বস্তিকা নয় এই প্রতিবাদে সামিল হচ্ছেন টলিপাড়ার আরও তারকা। বিদীপ্তা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, 'আসুন ছোটো বড়ো সব বয়সের মেয়েরা পালা করে দল বেঁধে বেরিয়ে পড়ি মধ্য রাতের শহরগুলোতে... ঘুরে বেড়াই। কেন আমরা সবাই জানি। সেসব নিয়ে কথা বলার সময় নেই আর।
আসুন, আমরা কলকাতাকে কয়েকটা zone এ ভাগ করে এক এক দিন এক একটা জায়গায় কিম্বা একই সঙ্গে অনেক zone (যদি আমরা সংখ্যায় বেশি হই) ছড়িয়ে পড়ি। '
যাদবপুর, কলেজস্ট্রিট, আকাদেমি এই তিনটি জায়গায় বেছে নিয়ে প্রতিবাদ জানাবেন তাঁরা। অভিনেত্রী মিমি চক্রবর্তীও সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এই অপরাধের ক্ষমা হয় না। অভিনেত্রী লঋতুপর্ণা সেনগুপ্তও এই প্রতিবাদে সামিল হয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ' এতো অন্যায় কেন। নিষ্পাপ মেয়েটি আর ফিরবে না! কী দোষ ছিল মেয়েটির? এক জন চিকিৎসকে হারালাম... এত হিংস্রতা কেন?"












Click it and Unblock the Notifications