Holi 2024: কলকাতা নয় এবার কোথায় হোলি খেললেন স্বস্তিকা, ইনস্টাপোস্টে রং মেখে জানালেন শুভেচ্ছা
রঙের উৎসবে মেতেছে গোটা দেশ। সকাল থেকেই কোথাও আবির, কোথাও গুলাল আবার কোথাও গোলা রঙে হোলিতে মেতেছেন মানুষ। হলিবলি তারকারাও রঙের উৎসবে মেতেছেন। আঈর এই হুজুগে গা ভাসিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় নিজেই হাজির হয়ে গিয়েছিলেন একেবারে ব্রজধামে।
গোটা দেশে এই ব্রজধামের হোলির জনপ্রিয়তার ধারের কাছে কেউ থাকেন না। সেই ব্রজ ধামের হোলিতেই এবার জমিেয় রং খেললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। শাড়িতে সাজিয়ে নিয়ে মেতে গিয়েছিলেন রঙের খেলায়। গোটা শরীর তাঁর গোলাপী। মুখে গোলাপী আভা। বৃন্দাবনের রঙে মিশে গিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সেই বিডিও শেয়ার করেছেন স্বস্তিকা। অনুরাগীদের হ্যাপি হোলি উইশ করেছেন তিনি। সকলে নিরাপদে হোলি খেলুন। তিনি বৃন্দাবনে হোলি খেলছেন বলেও জানিয়েছেন। বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা। ৪০ পেরিয়েও তাঁর সৌন্দর্যে বুঁদ হয়ে থাকেন সকলে। বাংলা ছবির গোন্ডি পেরিয়ে এখন বলি পাড়ায় অভিনয় করছেন তিনি। একাধিক হিন্দি ছবি করেছেন স্বস্তিকা।
ইনস্টা পোস্টে নিজের মুম্বইয়ের বাড়ির ছবিও দেখেছেন তিনি। প্রায়ই ইনস্টা পোস্টে নিজের একাধিক অ্যাক্টিভিটি শেয়ার করেন স্বস্তিকা। কখনও তিনি মুম্বইয়ে থাকেন কখনও তিনি কলকাতা। সম্প্রতি শাড়ি নিয়ে মমতা শঙ্কর যে মন্তব্য করেছেন তা নিয়ে চাঁচাছোলা মন্তব্য করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা। বরাবরই বিতর্কিত অভিনেত্রী। তাঁর একাধিক মন্তব্য বিতর্ক তৈরি করেছে। একদিকে যেমন বিতর্ক নিয়ে তিনি অনুরাগীদের পছন্দের তালিকায় থেকেছেন তেমনই অভিনতেও একাধিক পুরস্কার পেয়েছেন।
এখনও বাংলা হিন্দি একাধিক ছবিতে কাজ করে চলেছেন স্বস্তিকা। মাঝে মধ্যেই তিনি ঘুরতে বেড়িয়ে পড়েন। ঘুরতে ভীষণ ভালোবাসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সোশ্যাল মিিডয়ায় ভীষণ সক্রিয় অভিনেত্রী। কয়েকদিন আগে ঢাকা সফরেও গিয়েছিলেন তিনি। শর্মিলা ঠাকুর, অভিনেত্রী মমতা শঙ্করের সঙ্গে ঢাকা যাওয়ার সুযোগ পেয়েছিলেন। বাংলাদেশের মুখ্যমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সক্ষাৎ করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications