হানিমুনে গিয়ে আদুরে জন্মদিন পালন, সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনের সঙ্গে রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার শ্রীময়ীর
বিয়ের পর নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। শ্রীময়ীকে নিয়ে আর হানিমুনে যাওয়া হয়নি। সময় সুযোগ করে তাই বেড়িয়ে পড়েছেন তাঁরা। হানিমুনের ড্রিম ডেস্টিনেশন মলদ্বীপে।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেখানকার বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। তাতে নীল সাগরের পারে তাঁরে তাঁরে রোমান্টিক কটেজের ভিডিও শেয়ার করেছেন শ্রীময়ী। কটেজের সামনে পার্সোনাল সুইমিং পুল। তাতে কাঞ্চনের সঙ্গে জলকেলির ছবিও শেয়ার করেছেন। আবার সুইমিং কস্টিউমে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন শ্রীময়ী।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শ্রীময়ী শেয়ার করেছেন কটেজের ঘরের বিছানা ফুলে সাজানো। তাতে লেখা হ্যাপি বার্থডে। সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র। কাঞ্চনের সঙ্গে এই একান্ত যাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি।
কাঞ্চনের তৃতীয় বউ শ্রীময়ী। এর আগে দুবার বিয়ে করেছিলেন কাঞ্চন মল্লিক। শ্রীময়ীর সঙ্গে বিয়ের আগে কাঞ্চন পিঙ্কিকে বিয়ে করেছিলেন। তাঁদের এক সন্তানও রয়েছে। শ্রীময়ীকে পিঙ্কিরও বান্ধবী ছিলেন। কিন্তু কাঞ্চনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। তারপরেই বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন পিঙ্কি। ছেলের কাস্টডিও দাবি করেননি কাঞ্চন। ৫৬ লক্ষ টাকার বিনিময়ে নাকি বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়।
তারপরেই ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ীর সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ সেরে ফেলেন কাঞ্চন। তার কয়েক দিন পরেই আনুষ্ঠানিক বিয়ে। সেই বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার হতে হয়েছিল শ্রীময়ীকে। বিশেষ করে তাঁদের রিসেপশনের আমন্ত্রিত হিসেবে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে যেভাবে বার্তা লিখেছিলেন তাতে সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁদের।












Click it and Unblock the Notifications