RG Kar Hospital: 'ভাবছি শর্টস পরে হাঁটব..রেপেবল মনে হবে কি আমাকে”?...রাত জাগার অঙ্গীকারে নামছেন শ্রীলেখাও

মেয়েদের শরীর নিয়ে চর্চার শেষ নেই। শাড়ি কীরকম করে পরেছে। কোথায় শাড়ির আঁচল সরে যাচ্ছে। কখন কোথায় শরীরে কোন অংশ দেখা যাচ্ছে। তা নিয়ে কৌতুহলের শেষ নেই। কিন্তু আরজি কর হাসপাতালের চিকিৎসক তরুনী তো ডিউটি করছিলেন কাঁধে স্টেথেস্কোপ গায়ে ডাক্তারের ওভারকোট। তাহলে কেন তাঁকে এই নির্মম ভাবে লালসার শিকার হতে হল।

এই প্রশ্নের উত্তর দিতে পারছেন না কেউ। যাঁরা মেয়েদের পোশাক নিয়ে তথা কথিত নীতি পুলিশের ভূমিকা নেন তাঁরা কি বলবেন। এভাবে একজন চিকিৎসকের মৃত্যু হাসপাতালের ভিতরে নারকীয় অত্যাচারের পরে সেটা একেবারেই মেনে নিতে নারাজ শহরবাসী।

RG Kar Hospital
Photo Credit: Instagram

এবার নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। কারণ যেখানে ঢুকে কর্তব্যরত একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তাতে কোথাও আর মেয়েরা নিরাপদ নন। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আর কারোর ভরসায় চললে হবে না। নিজেদেরই নামতে হবে নিজেদের অধিকার রক্ষায়।

তাতে সামিল হয়েছেন টলিপাড়ার একাধিক তারকা। একের পর এক সোশ্যালমিডিয়া পোস্ট করে চলেছেন। গতকালএ অনেক তারকা পথে নেমেছেন। বুধবার রাতেও তাঁরা রাতে নামছেন শহরের বিভিন্ন জায়গায় । যাদবপুর, কলেজস্ট্রিট, অ্যাকাডেমি থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তায় ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

কোনও রাজনৈতিক রং নেই এই প্রতিবাদে। তাই তো ডান-বাম সবপন্থীই সামিল হচ্ছে এক মঞ্চে। মেয়েদের অধিকারের লড়াইয়ে তাকে না কোনও রং। সেই রং হীন প্রতিবাদেই সামিল হচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আমি থাকছি আর আপনি? #wedemandjustice #rgkarmedicalcollage অনেক হাঁটতে হবে, তাই কমফোর্টেবল থাকতে ভাবছি শর্টস পরে হাঁটব। রেপেবল (ধর্ষণযোগ্য) মনে হবে কি আমাকে?'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+