সব ছবি গায়েব সোশ্যাল মিডিয়া থেকে, শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙা নিয়ে জোর কল্পনা শুরু
সব ছবি গায়েব সোশ্যাল মিডিয়া থেকে, শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙা নিয়ে জোর কল্পনা শুরু
গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। তবে এখনও পাকাপাকিভাবে কোনও খবর আসেনি দু’পক্ষের দিক থেকেই। যদিও দু’জনের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে একে–অপরের সঙ্গে কাটানো রঙিন মুহূর্তের ছবি গায়েব, নেই তাঁদের বিয়ের ছবিও। তবে কি ফের বিবাহিত জীবনে ইতি টানতে চলেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়?

তিনটে বিয়ে
অভিনেত্রী প্রথম পরিচালক স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে ভাঙার পর শ্রাবন্তী বিয়ে করেন মডেল কৃষ্ণকে। কিন্তু দ্বিতীয় বিয়ের কয়েক মাসের পরই সেই বিয়েও ভেঙে যায় তাঁর। এরপর শ্রাবন্তীর জীবনে আসেন রোশন সিং, অভিনেত্রী রোশনকে পাঞ্জাবি মতে বিয়ে করেন।

শেষ স্বামী রোশন সিং
বিবাহিত জীবনের বহু ছবি ও স্বামীর সঙ্গে কাটানো বিভিন্ন সোহাগ-মুহূর্তের ছবি শ্রাবন্তী ও রোশন দু'জনের সোশ্যাল মিডিয়াতেই এতদিন দেখা যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই দু'জনেই প্রোফাইল থেকে সব ছবি উধাও। তাই তাঁদের বিবাহিত জীবন আদৌও ঠিক রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে শ্রাবন্তী তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের নাম ‘শ্রাবন্তী সিং' রেখে দিয়েছেন।

আলাদা থাকছেন শ্রাবন্তী–রোশন
প্রসঙ্গত, রোশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে শ্রাবন্তীর সঙ্গে এই মুহূর্তে কোনও ছবি নেই৷ এমনকি তাঁদের বিয়ের ছবিও রাখা নেই। এক সূত্রের খবর, রোশন নাকি নিজে জানিয়েছেন যে দুর্গাপুজোর সময় থেকেই তিনি ও শ্রাবন্তী আলাদা থাকছেন। তবে এর পেছনের স্পষ্ট কারণ জানা যায়নি।

শ্রাবন্তীর নতুন জিম
এরই মাঝে শ্রাবন্তী তাঁর নতুন ফিটনেস জিম খুলে ফেলেছেন। যা নিয়ে তিনি বেশ উৎসাহিত। শ্রাবন্তীর নতুন জিমের নাম ‘ফিটনেস এম্পায়ার'। রবিবারই এই জিমের উদ্বোধন হয়। ছেলে ঝিনুকও মায়ের জিম নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়েছেন। তবে কি শ্রাবন্তী নিজের একা সময়কে ব্যস্ত করে তোলার জন্যই এই জিম খুলে বসলেন? উত্তর জানা যাবে সময় মতোই।












Click it and Unblock the Notifications