ঢাক ঢোল পিটিয়ে নয় অন্তরালেই বিয়ের পিঁড়িতে বসছেন সোহিনী-শোভন, দিনক্ষণ জেনে নিন

অবশেষে বিয়ের খবর ফাঁস হয়ে গেল। অনেক দিন ধরেই টেলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল অভিনেত্রী সোহিনী সরকার আর শোভন গাঙ্গুলির প্রেম। বিদেশে ঘুরেও এসেছেন তাঁরা। মাঝে মধ্যেই তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল। অবশেষে প্রকাশ্যে অসলে শোভন-সোহিনীর বিয়ের দিন।

জানা গিয়েছে চলতি মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোহিনী। তবে বড় করে ঢাক ঢোল পিটিয়ে বিয়ে তাঁরা করবেন না। শোনা যাচ্ছে ১৫ জুলাই নাকি বিয়ে তাঁদের। তবে আইনি বিয়ে হবে। তার জন্য দক্ষিণ ২৪ পরগনার একটি ফার্ম হাউসকে বেছে নিয়েছেন।

Sohini Sarkar

অর্থাৎ ডেস্টিনেশন ওয়েডিং হলেও সেটা কলকাতার কাছেই হচ্ছে। ১৪ তারিখই নাকি তাঁরা সেখানে পৌঁছে যাবেন। সেখানেই হবে গায়ে গলুদ এবং বিয়ের আগের আচার অনুষ্ঠান। তাতে আমন্ত্রিত রয়েছে ন শোভন-সোহিনীর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং পরিববার পরিজনরা।

কারণ এখন তেমন বড় করে তাঁরা বিয়ের সেলিব্রেশন করবেন না। তবে ছোট করে একটা অনুষ্ঠান হবে। লাল বেনারসীতেই সাজবেন সোহিনী। শোভন পরবেন ধুতি পাঞ্জাবি। সব আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে। বিয়ের মেনুতেও থাকছে একেবারে বাঙালি খাবার। মাছ-মাংস যেমনটা থাকে আর পাঁচটা বাঙালি বাড়ির বিয়ের অনুষ্ঠানে।

তবে চলতি বছরেই শীতকালে বড় করে রিসেপশন করবেন তাঁরা। সেখানে টলি পাড়ার তারকারা সকলেই আমন্ত্রিত থাকবেন বলে জানা গিয়েছে। আপাতত সাদা মাঠা বিয়ের অনুষ্ঠানই থাকছে। একটি রিয়েলিটি গানের অনুষ্ঠান থেকে দুজনের মধ্যে পরিচয় তারপরে সেটি ধীরে দীরে প্রেমে পরিণত হয়। প্রথমে শোভনের সঙ্গে নাম জড়িয়েছিল সঙ্গীত শিল্পী ইমনের। যদিও সে প্রেম বেশিদিন টেকেনি। তারপরে আবার অভিনেত্রী স্বস্তিকার সঙ্গেও নাম জড়ায় শোভনের। সেটাও তেমন ভাবে গড়ে ওঠার আগেই ভেঙে যায়। এবার সোহিনীর সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন শোভন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+