আষাঢ়েই বিয়ে সারছেন শোভন-সোহিনী, জোর গুঞ্জন টলি পাড়ায়
সোহিনী সরকার আর শোভন গাঙ্গুলির প্রেম। টলি পাড়ায় এই লাভবার্ডকে নিয়ে জল্পনার শেষ নেই। ইমন-স্বস্তিকার পর সোহিনী সরকারের সঙ্গে নাম জড়ায় শোভন গাঙ্গুলির। সারেগামাপা খ্যাত শোভন গাঙ্গুলির সঙ্গে অনেকদিন ধরেই সঙ্গীত শিল্পীর ইমন চক্রবর্তীর নাম ঘোরাফেরা করছিল।
পরে সেই জল্পনায় জল ঢেলে ইমন বিয়ে করেন সঙ্গীত পরিচালককে। তারপরে ছোট পর্দার অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে নাম জড়ায় শোভনের। বিয়ে প্রায় পাকা হতে বসেছিল। প্রায়ই তাঁদের শহরের একাধিক জায়গায় দেখা যেত। সেই সম্পর্কের জল্পনাতেও জল ঢেলে শেষে অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে প্রেম করছেন শোভন।

শোভনের সঙ্গে যে প্রেম করছেন সেকথা প্রকাশ্যে স্বীকারও করে নিয়েছেন সোহিনী। তাঁদের একাধিক জায়গায় একসঙ্গে দেখাও যায়। সেই প্রেম যে ধীরে ধীরে বিয়ের দিকে এগোচ্ছে তার ইঙ্গিতও দিয়েছিলেন অভিনেত্রী। শোভন অবশ্য তা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। এবার সেই জল্পনা আরও গাঢ় হয়েছে।
শোনা যাচ্ছে জুলাই মাসেই নাকি বিয়ে সারছেন শোভন-সোহিনী। তবে আনুষ্ঠানিক বিয়ে নয় আইনি বিয়ে সারবেন তাঁরা। শোনা যাচ্ছ ১৫ জুলাই নাকি সোহিনী- শোভন আইনি বিয়ে সারবেন। ইতিমধ্যে নাকি সোহিনী গয়নাগাটি সব কিনে ফেলেছেন। সেখবর আগেই জানাজানি হয়ে গিয়েছিল। বিয়ের পরে কোথায় থাকবেন সেসবও নাকি ঠিক হয়ে গিয়েছে।
তবে এই নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। শোনা যাচ্ছে আইনি বিয়ে সেরে বিদেশে চলে যাবেন সোহিনী। সেখান থেকে ফিরে এসে রিসেপশন দেবেন তাঁরা। যদিও ইতিমধ্যেই বিদেশে তাঁরা একসঙ্গে ঘুরে এসেছেন। সেখানেই নাকি তাঁদের বাগদানও হয়ে গিয়েছে বলে শোনা গিয়েছিল। তবে দুজনেই এই নিযে মুখে কুলুপ এঁটেছেন।












Click it and Unblock the Notifications