Sholanki Roy: ফের ছোটপর্দায় ফিরছেন 'খড়ি', এবার তাঁর বিপরীতে কে থাকছেন জানেন?

ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। তাঁর বিচ্ছেদ এবং নতুন প্রেমের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। মাঝে হইচই-য়ে ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি। সেটি ইতিমধ্যে রিলিজও হয়ে গিয়েছে। আবার ছোট পর্দায় ফিরছেন তিনি। এবারে তাঁর বিপরীতে আসছেন নতুন নায়ক।

টেলিভিশনে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন শোলাঙ্কি। একাধিক সিনেমাও করেছেন। মাঝে বিয়ে করে বিদেশে চলে গিয়েছিলেন অভিনেত্রী। বিয়েক আগেও বেশ কিছু সিরিয়াল করেছিলেন তিনি। তাতেও জনপ্রিয়তা পেয়েছিলেন। ইচ্ছে নদীর নায়িকাকে বেশ পছন্দ করতেন দর্শকরা।

Solanki Roy
Photo Credit: Instagram

একের পর এক হিট সিরিয়াল করেছেন শোলাঙ্কি। কাদম্বিনী, খড়ির চরিত্র জনপ্রিয় হয়ে উঠেছিল তাঁর। বিদেশে যাওয়ার পর কয়েক বছর অভিনয়ের সঙ্গে যোগাযোগ ছিলেন না তাঁর। ছোটবেলার বন্ধুকেই বিয়ে করেছিলেন শোলাঙ্কি। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। বিচ্ছেদের পরে কলকাতায় ফিরে আসেন তিনি।

সম্প্রতি হইচইয়ে বোকা বাক্সতে বন্দি ওয়েবসিরিজে অভিনয় করেছিলেন তিনি। সেটি মুক্তিও পেয়ে গিয়েছে। আবারও একটি নতুন ওয়েবসিরিজে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। পরিচালক সৃজিত রায়ের পরিচালনায় আসছে ছবিটি। শোলাঙ্কির বিপরীতে এবার দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্যকে। কয়েকদিন আগেই টেলিভিশনে তুমি আশেপাশে থাকলে বলে একটি সিরিয়ালের অভিনয় শেষ করেছেন।

তবে কবে থেকে ওয়েব সিরিজটি টেলিকাস্ট করা হবে সেটা এখনও স্পষ্ট নয়। আপাতত শ্যুটিংয়েই মন দিয়েছেন তাঁরা। কয়েকমাস আগে শোলাঙ্কির সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও অভিনেত্রী তা নিয়ে কোনও ইঙ্গিত দেননি। বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় শোলাঙ্কিকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল নেটপাড়ায়। তবে দ্বিতীয়বার সম্পর্কে জড়ানো নিয়ে কোনও কথাই বলেননি তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+