নাট্য ব্যাক্তিত্ব শোভা সেনের জীবনাবসান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
প্রয়াত নাট্য ব্যাক্তিত্ব তথা উৎপল দত্তের স্ত্রী শোভা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
প্রয়াত নাট্য ব্যাক্তিত্ব তথা উৎপল দত্তের স্ত্রী শোভা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। রবিবার ভোররাতে দক্ষিণ কলকাতার বাসভবনে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। 'টিনের তলোয়ার'-এর মতো কালজয়ী নাটকে অভিনয় সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার শিল্পী মহলে। টুইটারে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রয়াত অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানান।

কিংবদন্তী অভিনেতা উৎপল দত্তের স্ত্রী শোভা দেবী ১৯২৩ সালে বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। একাধিক বাংলা তথা হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। কলকাতায় বেথুন কলেজ থেকে স্নাতক হওয়ার পর গণনাট্য আন্দোলনে সামিল হন তিনি। প্রখ্যাত নবান্ন নাটকে তাঁর অভিনয় কুড়িয়েছিল প্রভূত প্রশংসা। ঋত্বিক ঘটকের 'বেদেনী', ১৯৭২ সালে মৃণাল সেনের 'এক অধুরি কাহানি' , ও ১৯৭৯ সালে উৎপল দত্তের 'ঝড়' ছবিতে তাঁর অভিনয় মন কেড়ে নেয় চলচ্চিত্র সমালোচকদের। এছাড়াও ফ্লোরিয়ান গেলেন বার্জারের 'শ্যাডোস অব টাইম' এর মতো ইংরাজি ছবিতেও তাঁকে দেখা গিয়েছে বিশেষ ভূমিকায়।












Click it and Unblock the Notifications