কনের সাজে সায়ন্তিকা, মাথায় সিঁদুর! শোরগোল এই ছবিকে ঘিরে
পরনে লাল বেনারসি, কানে গলায় সোনার গয়না। সিঁথিতে সিঁদুর। হ্যাঁ! এমনই সাজে সায়ন্তিকা! অভিনেত্রীর সায়ন্তিকার এই সাম্প্রতিক ছবি ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ছবির নেপথ্য রহস্য জানতে অনেকেই কৌতূহলী।
পরনে লাল বেনারসি, কানে গলায় সোনার গয়না। সিঁথিতে সিঁদুর। হ্যাঁ! এমনই সাজে সায়ন্তিকা! অভিনেত্রীর সায়ন্তিকার এই সাম্প্রতিক ছবি ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ছবির নেপথ্য রহস্য জানতে অনেকেই কৌতূহলী।

টলিউডে সম্পর্ক গড়া আর ভাঙার খেলা প্রতিনিয়ত চলছে। একদিকে যেমন মিমির সঙ্গ ছেড়ে শুভশ্রীর সঙ্গে সম্পর্ক গড়েছেন রাজ। অন্যদিকে , ক্রমেই তিক্ত হয়েছে প্রিয়াঙ্কা ও রাহুলের সম্পর্ক। ছেলে সহজকে ঘিরে দুজনের ডিভোর্সের মামলা মিউচুয়াল থেকে কনটেস্টের দিকে এগোতে থাকে। এমন এক পরিস্থিতিতে কনের সাজে সায়ন্তিকার ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে যায় ।
Be Loyal to the Royal within you..#ShootingFloor pic.twitter.com/6sQ8mzSyax
— Sayantika Banerjee (@sayantika12) June 25, 2018
না! রিয়ালে নয়, রিল লাইফে বিয়ে করে ফেললেন সায়ন্তিকা। যাবতীয় কৌতূহলের অবসান ঘটিয়ে সায়ন্তিকা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, তাঁর এই নয়া লুক ফিল্মের শ্যুটিং এর জন্য। ইতিমধ্যে 'উমা' ছবিতে সায়ন্তিকার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। আর এবার তাঁর পরবর্তী ছবির শ্যুটিং এ ব্যস্ত অভিনেত্রী। সেই শ্যুটিং এর সেট থেকেই উঠে এল এই নয়া ছবি।












Click it and Unblock the Notifications