বুকে অসহ্য যন্ত্রণা, হাসপাতালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায়
বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় ভর্তি হাসপাতালে। প্রচন্ড বুকে ব্যথা এবং উচ্চ রক্তচাপ নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তিনি। হঠাৎই নাকি বুকে ব্যথা অনুভব করেন অভিনেত্রী এমনই জানিয়েছেন তার সহকারী।
সঙ্গে সঙ্গে তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। প্রায় ৮০ বছর বয়স হতে চলল অভিনেকত্রীর। বাংলার একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। পরিচালক তরুণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। পরে অবশ্য বিচ্ছদ হয়ে যায়।

বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী সন্ধ্যারায়। উত্তম কুমার থেকে শুরু করে একাধিক বড় অভিনেতার সঙ্গে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। পরেও একাধিক ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। এমনকী রঞ্জিত মল্লিকের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। অনুপ কুমাএবং বিশ্বজিতের সঙ্গে তাঁর জুটি খুব জনপ্রিয় ছিল।
১৯৬৭ সালে তিনি বাংলা ছবিতে অভিনয় শুরু করেছিলেন বলিউডেও একাধিক ছবি করেছেন সন্ধ্যা রায়। আসলি-নকলি, ফুল কে ফুল সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। ২০১৪ সালে আবার তৃণমূল কংগ্রেসের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications