ফের কি জুটি বাঁধছেন প্রসেনজিৎ-ঋতুপর্না? জোর জল্পনা টলিপাড়ায়

ফের কি জুটি বাঁধছেন প্রসেনজিৎ-ঋতুপর্না? জোর জল্পনা টলিপাড়ায়

টলিপাড়ায় বড় খবর। ফের একসঙ্গে দেখা যাবে প্রসেনজি-ঋতুপর্ণার জনপ্রিয় জুটিকে। প্রাক্তনের সাফল্যের পর আবারও এই জুটিকে একসঙ্গে দেখতে চান দর্শকরা। শোনা যাচ্ছে পরিচালক িশলাদিত্য মৌলিকের ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাবে। টলিপাড়ার জনপ্রিয় এই জুটি একটা সময়ের পর হঠাৎ করেই অদৃশ্য হয়ে গিয়েছিল। পরিচালক অবশ্য এই নিয়ে খোলসা করে িকছু বলতে চাননি।

জোর জল্পনা টলিপাড়ায়

মাঝে দীর্ঘ সময় এই জুটিকে বড় পর্দায় দেখা যায়নি। আবার ফিরে আসছেন তাঁরা এই নিেয় শোরগোল পড়ে গিয়েছে টলিপাড়ায়। শিবপ্রসাদ-নন্দিতা রায়ের প্রাক্তনে বড় সাফল্য পেেয়ছিল এই জুটি। তারপরেউ শিবপ্রসাদের পরের ছবিতে ফের প্রসেনজিত-ঋতুপর্ণাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু েসটা নিয়ে এখনও কিছু তোরজোড় দেখা যায়নি। ইতিমধ্যে আবার শোনা গিয়েছিল শিবপ্রসাদের পরের ছবিতে ঋতুপর্ণা-প্রসেনজিত ছাড়াও দেখা যাবে দেবশ্রী রায়কে। অপর্ণা সেনের ১৯ এপ্রিলে দেবশ্রী-প্রসেনজিত জুটিেক দেখা গিয়েছিল।

দেবশ্রী ইতিমধ্যেই রাজনীিত থেকে সরে এসেছেন। এখন ফের অভিনয়ে মন দিয়েছেন। সম্প্রতি তিনি জিটিভিতে সর্বজায়া নামে একটি টেলি সিরিয়াল করছেন। অল্প কয়েক দিনের মধ্যেই সেটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সিরিয়ালের টিআরপিতেও উঠে এসেছে। মিঠাইকে টক্কর দিতে শুরু করেছে সর্বজায়া।সিরিয়ালে দেবশ্রীর অভিনয় মন কেড়েছে দর্শকদের। কলকাতার রসগোল্লা সহ একাধিক ডান্স পারফরমান্স দেখা গিয়েছে এই সিরিয়ালে।

প্রসেনজিত নিজে কিন্তু এই জল্পনা উড়িয়ে দেননি। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ফের তিনি ছবি করছেন কিনা এই নিয়ে একটা ধোঁয়াশা রেখে গিয়েছেন। পরিচালক শিলাদিত্য এই নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি। ইতিমধ্যেইতাঁর দুটো ছবি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সোয়েটার এবং হৃদপিণ্ড। কয়েকদিন আগেই যশ দাশগুপ্ত এবং এনা সাহাকে নিয়ে নতুন ছবি চিনে বাদানের নাম ঘোষণা করেছেন তিনি। প্রসেনজিত আবার অতনু ঘোষের ছবিতে অভিনয় করছেন বলে শোনা যাচ্ছে। শেষ পাতা নামে ছবিিটতে প্রস্থেটিক মেক আপ ব্যবহার করা হচ্ছে প্রসেনজিতের উপর।

একুশের ভোটের আগে প্রসেনজিতকে ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছিল।শোনা যাচ্ছিল তিনি নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন। পরে অবশ্য অভিনেতা সেই জল্পনাউড়িয়ে দেন। প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতাকেও যেতে দেখা গিয়েছিল। তারপরে আবার নেতাজি জয়ন্তীতে মোদীর অনুষ্ঠানে দেখা গিয়েছিল প্রসেনজিত চট্টোপাধ্যায়কে। যদিও অভিনেতা বারবারই তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা এড়িয়ে গিয়েছিলেন। মোদীর অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েই তিনি যোগ দিয়েছিলেন বলে জানিয়েছিলেন। প্রসেনজিতকে বিজেপিতে টেনে টলিপাড়ায় দলকে শক্তিশালী করতে চেয়েছিলেন অমিত শাহেরা। সেটা শেষ পর্যন্ত কার্যকর হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+