আসছে ঋ -এর নতুন ছবি, এবার প্রেমকাহিনিতে থাকছেন অভিনেত্রী
বিগবস বাংলার অন্যতম প্রতিযোগী ছিলেন ঋ। বিগবস -এ তিনি চরম জনপ্রিয়তা পাওয়ার পর থেকে সেভাবে গ্ল্যাম ওয়ার্ল্ডে তাঁক দেখা যায়নি। এবার আবার খবরে উঠে আসলেন এই অভিনেত্রী।
বিগবস বাংলার অন্যতম প্রতিযোগী ছিলেন ঋ। বিগবস -এ তিনি চরম জনপ্রিয়তা পাওয়ার পর থেকে সেভাবে গ্ল্যাম ওয়ার্ল্ডে তাঁক দেখা যায়নি। এবার আবার খবরে উঠে আসলেন এই অভিনেত্রী।

'কিউ' তথা কৌশিক মুখোপাধ্যায় পরিচালিত একাধিক ছবির হাত ধরে পরিচিতি ঘটেছে ঋ-এর। এরআগে তাঁক মনোরঞ্জনের দুনিয়া চিনেছে ঋতুপর্ণা সেন নামে। এই অভিনেত্রীই এবার ফের আসছেন স্ক্রিনে। ঋ অভিনীত পরবর্তী ছবি 'ইয়েহ রিশতা- অ্যান আনইউজুয়াল লাভস্টোরি'। তবে এবার কিউ -এর ছবিতে নয়, ঋতুপর্ণা তথা ঋ -কে দেখা যাবে সৌম্যজিৎ আদকের ছবিতে। এই ছবিতে ঋতুপর্ণার সঙ্গে দেখা যেতে চলেছে রুদ্রনীল সেনকে।
ছবিতে ঋতুপর্ণা, রুদ্রনীল ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ঈশান মজুমদার, দিব্য়াজ্ঞনা জৈন। তবে ছবিতে ঋতুপর্ণা কোন চরিত্রে থাকছেন বা ছবির গল্প সম্পর্কে মুখ যখুলতে নাজার ফিল্ম নির্মাতারা। এর আগে, 'তাসের দেশ' ছবিতে ঋ-এর অভিনয় বেশ আলোচিত হয়। ছবিটি পরিচালনা করেন কিউ তথা কৌশিক মুখোপাধ্যায়।

Click it and Unblock the Notifications