সাত পাকে বাঁধা পড়ছেন পাওলি, জানেন কি হবু বর কে ,দেখুন বিয়ের 'সঙ্গীত' থেকে 'মেহেন্দি'র ছবি
নিজের অভিনয় দিয়ে মন কেড়েছেন দর্শকদের। এবার যাঁকে মন দিয়েছেন তাঁর ঘরনী হওয়ার পালা পাওলির।
বহু পুরুষ হৃদয়ে আগুন লাগিয়েছেন তিনি। নিজের অভিনয় দিয়ে মন কেড়েছেন দর্শকদের। এবার যাঁকে মন দিয়েছেন তাঁর ঘরনী হওয়ার পালা পাওলির। অগ্নিকে সাক্ষী রেখে সোমবারই বিয়ের পিঁড়িতে বসছেন পাওলি। বিয়ে নিয়ে এতদিন চলেছে জোর প্রস্তুতি।

মনের মানুষ
অসমের ব্যবসায়ী অর্জুন দেবকে বিয়ে করতে চলেছেন পাওলি। এই জনপ্রিয় বাঙালি অভিনেত্রীর সঙ্গে অর্জুনের দেখা ইতালিতে । তার পরই গড়িয়েছে প্রেম। যা আজ পরিণতি পাচ্ছে বিয়েতে।

প্রেমের 'চার অধ্যায়'
ইতালিতে একটি পার্টিতে অর্জুনের সঙ্গে দেখা হয় পাওয়ালির। সেখান থেকেই এগোয় গল্প। দুজনেই নিজের ব্যাস্ততার ফাঁকে ভালো সময় একসঙ্গে অতিবাহিত করতে থাকেন। আর তারপরই বিয়ের সিদ্ধান্ত।

মেহেন্দির ছবি
বিয়ের আগে মেহেন্দির পরার পর্ব সারেন পাওয়িল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে পড়েন।

সঙ্গীতের আসর
বিয়ের আগে 'সঙ্গীত' অনুষ্ঠানে হলুদ-সবুজের লহেঙ্গা চোলিতে আরো রূপসী হয়ে উঠেছিলেন পাওলি। আসরে জমাটি নেচেওছেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পাওলি।

ফিল্ম ফেস্ট -এ পাওলি
প্রীতম ডি গুপ্তার 'মাছের ঝোল' কিছুদিন আগেই গোয়া ফিল্ম ফেস্টে পরিবেশিত হয়। ছবিতে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেন পাওলি দাম। ছবির শো -এর জন্য কিছুদিন আগেই গোয়া গিয়েছিলেন পাওলি। বিয়ের আগে অবশ্য নিজের ব্যস্ত শিডিউল থেকে মুক্তি পাননি তিনি।

পাওলির হিট ছবি
বাংলা চলচ্চিত্র জগতে সিরিয়ালের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন পাওলি। 'তিথির অতিথি' দিয়ে শুরু হয় তাঁর কেরিয়াল। এরপর ঋতুপর্ণ ঘোষ থেকে গৌতম ঘোষ একাধিক তারকা পরিচালকের সঙ্গে সমান তালে কাজ করেছেন পাওলি।

ছোট পর্দায় পাওলি
শুধুমাত্র বড় পর্দায় নয়, ছোট পর্দাতেও একইভাবে দর্শকের মনজয় করেছেন পাওলি। বলিউডের ' হেট স্টোরি', কিংবা টলিউডের 'মনের মানুষ',' ছত্রাক',' ক্ষত' ছাড়াও ছোট পর্দায় 'মহানয়াক' সিরিয়ালেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন পাওলি।












Click it and Unblock the Notifications