সেপ্টেম্বরেই আসছে সেই শুভক্ষণ, ইনস্টা স্টোরিতে যশকে নিয়ে ফের জল্পনা বাড়ালেন নুসরত
সেপ্টেম্বরেই আসছে সেই শুভক্ষণ, ইনস্টা স্টোরিতে যশকে নিয়ে ফের জল্পনা বাড়ালেন নুসরত
ফের ইনস্টা স্টোরিতে শোরগোল ফেলে দিয়েছেন নুসরত জাহান। ইনস্টা পোস্টে এক সারমেয়র ছবি পোস্ট করে নুসরত লিখেছেন হ্যাপি আস। সেই সারমেয় হুবহু যশের পোষ্যের মতো দেখতে। তাতেই জল্পনা শুরু হয়েছে। তাহলে িক যশের সঙ্গেই থাকছেন নুসরত। নিখিলের সঙ্গে সম্পর্কের টানা পোড়েন শুরু হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল যশের সঙ্গে রয়েছেন তিনি। তবে কেউ ই এই নিয়ে মুখ খোলেননি।

যশের সারমেয়র ছবি পোস্ট
সেপ্টেম্বরেই মা হতে চলেছেন নুসরত জাহান। কয়েক দিন আগেই বয় অর গার্ল জানিয়ে কেক কেটেছিলেন তিনি। সেই ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কার সন্তানের মা হতে চলেছেন তিনি এই নিয়ে এখনও ধোঁয়াশা রেখে দিয়েছেন তিনি। যদিও নিখিল সরাসরি জানিয়ে দিয়েছেন নুসরতের গর্ভে তাঁর সন্তান নেই। তারপরেই শুরু হয়েছিল জল্পনা। তাহলে কী যশের সন্তানের মা হতে চলেছেন নুসরত।

যশের বাড়িতেই কি থাকছেন নুসরত
নিখিলের সঙ্গে সম্পর্কে চিড় ধরার পর থেকেই নাকি নিখিলের বাড়ি ছেড়ে অভিনেতা যশের সঙ্গে থাকতে শুরু করেছিলেন নুসরত। তবে তা নিয়ে কিছুতেই মুখ খোলেন নি কেউ। ভোটের আগে বিজেপি যোগ দিয়েছিলেন অভিনেতা যশ। সেটাও নুতরতকে প্রোটেকশন দিতেই বলে জল্পনা শুরু হয়েছিল। যশের পোষ্যের ছবি পোস্ট করে একসঙ্গে থাকার জল্পনা নতুন করে বাড়িয়ে দিয়েছেন নুসরত জাহান।

নিখিলের সঙ্গে ত্রিধার ঘনিষ্ঠতা
এদিকে আবার নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রী ত্রিধার সম্পর্ক নিেয় জল্পনা শুরু হয়েছে। ত্রিধার ইনস্টা ছবিতে লাইক দেওয়া নিখিলের। পাল্টা নিখিলের সম্পর্কের টানাপোড়েনকে ইঙ্গিত করে ত্রিধার ইনস্টা পোস্ট। একের পর এক তোলপাড় শুরু হয়েছে টলি পাড়ায়। নিখিল কি এবার ত্রিধাতে মজেছেন এই নিয়ে গুঞ্জনের শেষ নেই। যদিও নিখিল দাবি করেছেন ছোটবেলা থেকেই ত্রিধার সঙ্গে তাঁর বন্ধুত্ব রয়েছে।

নিখিলের সঙ্গে বিয়ে অস্বীকার
ভোেটর পরে নিখিল জৈনের সঙ্গে বিেয় অস্বীকার করেছিলেন নুসরত জাহান। তিনি দাবি করেছিলেন নিখিলের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। তাঁরা লিভ ইন রিলেশনে ছিলেন। তুরস্কে নিখিলের সঙ্গে যে বিয়ে হয়েছিল তা আইন ছিল না। ভারতে ফিরেও নিখিল তাঁকে আইনত বিয়ে করেননি। কাজেই বিয়েটাই বৈধ নয়। এদিকে তৃণমূল সাংসদ লোকসভায় নিজেকে বিবাহিত বলেই লিখেছিলেন।












Click it and Unblock the Notifications